সর্বনাশ, কেরলে ফের মাঙ্কি পক্সে আক্রান্তের হদিশ

এ নিয়ে কেরলে এখনও পর্যন্ত পাঁচ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, তিরুঅনন্তপুরম: সময় যত গড়াচ্ছে ততই দেশে মাঙ্কি পক্সের থাবা চওড়া হচ্ছে। মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহি ফেরত কেরলের এক যুবকের শরীরে মাঙ্কি পক্স (Monkeypox) শনাক্ত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবক মাল্লাপুরমের মঞ্জারি মেডিকেল কলেজ হাসপাতালে (Manjeri Medical College) ভর্তি। এ নিয়ে কেরলে এখনও পর্যন্ত পাঁচ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। দেশে মাঙ্কি পক্সে (Monkeypox) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল সাতে।

এদিন কেরলের স্বাস্থ্য মন্ত্রী (Kerala Health Minister)  বীনা জর্জ (Veena George) এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ৩০ বছর বয়সী ওই যুবক গত ২৭ জুলাই সংযুক্ত আরব আমিরশাহি থেকে কোঝিকোড় বিমানবন্দরে (Kozhikode airport) নেমেছিলেন। উপসর্গ থাকায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়। মাঙ্কি পক্সে আক্রান্ত কিনা, তা নিশ্চিত হতে রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। নমুনা পরীক্ষায় মাঙ্কি পক্সের সংক্রমণ ধরা পড়ে।

অন্যদিকে গত রবিবার মাঙ্কি পক্সে আক্রান্ত হয়ে যে যুবকের মৃত্যু হয়েছিল তাঁর সংস্পর্শে আসা ২০ জনকে কোনও ঝুঁকি না নিয়ে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তার মধ্যে মৃত যুবকের পরিবারের ১০ সদস্যও রয়েছেন। রাজ্যে যেভাবে মধ্যপ্রাচ্য ফেরতদের শরীরে মারণ ভাইরাস শনাক্ত হচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে। যদিও চিকি‍ৎসা ও স্বাস্থ্য সংক্রান্ত স্ট্যান্ডিং কমিটির সদস্য রেঞ্জিনি জানিয়েছেন, ‘পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে। অযথা আতঙ্কিত হওয়ার মতো কিছু হয়নি।’

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব