হরিয়ানায় বাঁদরের প্রথম ছানি অপারেশন করলেন LUVAS-এর চিকিৎসকেরা

LUVAS-এর অ্যানিমেল সার্জারি এবং রেডিওলজি বিভাগের প্রধান, আরএন চৌধুরী বলেছেন, বানরটিকে ক্যাম্পাসে নিয়ে এসেছিলেন একজন পশুপ্রেমী মুনিশ, যিনি একজন হ্যান্সির বাসিন্দা, বৈদ্যুতিক শকের কারণে জখম হয়েছিল বাদরটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, বলেছিলেন স্বামী বিবেকানন্দ।  অর্থাৎ জীবকে যে ভালবাসবে, সে অজান্তেই ঈশ্বরের সেবা করবে। হ্যাঁ, সম্প্রতি এ কথাটা একদম মিলিয়ে দিল একটি সরকারি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। অস্ত্রোপচারের সাহায্যে অন্ধ বাঁদরের চোখ ফিরিয়ে দিল হাসপাতালের চিকিৎসকরা। ভাবা যায়! এমন অসম্ভবকে সম্ভব করে তুলেছে হরিয়ানার হিসারের একটি সরকারি স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়। একটি বাঁদরের সফলভাবে ছানি অস্ত্রোপচার করে বানরটির চোখ ফিরিয়ে দিল। স্বাভাবিকভাবেই উদ্যোগটি দারুণ। পশু-পাখিরা কথা বলতে পারেনা, তাদের মনের ভাব প্রকাশ করারও কোনও জায়গা নেই। তাই তাদের চোখ গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। যার মাধ্যমে তারা সঠিক জীবনযাপন করতে পারে। এবং পরিবেশকে উপভোগ করতে পারে।

সম্প্রতি বৈদ্যুতিক শকের কারণে ওই বানরটি জখম হয়েছিল, তার চোখও নষ্ট হয়ে গিয়েছিল। এরপরই বানরটিকে হিসারের লালা লাজপত রায় ইউনিভার্সিটি অফ ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস (LUVAS) হাসপাতালে ভর্তি করায় একজন পশুপ্রেমী মুনিশ। হাসপাতালের তথ্য অনুসারে, শুধু হরিয়ানা নয়, গোটা দেশে বানরের ছানির অস্ত্রোপচার এই প্রথম। তবে তাঁরা বানরটির চোখের অপারেশন সফলভাবে করতে পেরে নিজেরাও খুশি। যতই হোক পশু-পাখিদের দেহ মানুষের মতো শক্তপোক্ত নয়, তারা যথেষ্ট স্পর্শকাতর। তাই তাদের অস্ত্রোপচারও স্পর্শকাতর। LUVAS-এর অ্যানিমেল সার্জারি এবং রেডিওলজি বিভাগের প্রধান, আরএন চৌধুরী বলেছেন, বানরটিকে ক্যাম্পাসে নিয়ে এসেছিলেন একজন পশুপ্রেমী মুনিশ, যিনি একজন হ্যান্সির বাসিন্দা, বৈদ্যুতিক শকের কারণে জখম হয়েছিল বাদরটি। প্রথমে হাঁটতে পারত না। কিন্তু অনেক দিনের যত্ন ও চিকিৎসার পর বানরটি হাঁটতে শুরু করে। কিন্ত চিকিৎসকরা এরপর বুঝতে পারেন যে, বানরটি দেখতে পাচ্ছে না, এরপরেই তারা বাদরটির অপারেশন করার দায়িত্ব নেয়।

এরপর চিকিৎসার জন্য বানরটিকে লুভাসের সার্জারি বিভাগে নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাণী চক্ষু ইউনিটে পরীক্ষার পর ডঃ প্রিয়াঙ্কা দুগ্গাল দেখতে পান বানরের দুই চোখে সাদা ছানি হয়েছে। এক চোখের ভিট্রিয়াসও নষ্ট হয়ে গিয়েছিল, তাই অন্য চোখে অপারেশন করা হয়েছিল এবং অস্ত্রোপচারের পর বানরটি দেখতে পাচ্ছে বলে তিনি জানিয়েছেন তিনি। ছানি একটি সাধারণ চোখের রোগ যা লেন্সের স্বচ্ছতার সম্পূর্ণ বা আংশিক ক্ষতি দ্বারা চিহ্নিত করা হয়।

গর্ভাবস্থায় ঘর কেমন হওয়া উচিত? বাস্তু মতে হবু মায়ের জন্য মেনে চলুন এই ৫ নিয়ম

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর