দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চাণক্যপুরীর সত্য নিকেতনের ছাত্রাবাস ভেঙে পড়ার দুঃস্বপ্ন মিটতে না মিটতেই ফের তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি। এবার ঘটনাস্থল উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরী। ভেঙে পড়া বাড়ির ধ্বংসস্তুপের নিচে অনেকেই চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকার্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। দমকল কর্মী ও স্থানীয়রা ধ্বংসস্তুপ সরিয়ে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

বুধবার (৭ অক্টোবর) দিল্লি দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ‘এদিন বেলা সাড়ে তিনটে নাগাদ কন্ট্রোল রুমে ফোন করে জানানো হয় সীমাপুরীতে একটি পাঁচতলা বাড়ি তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিনকে পাঠানো হয়েছে। ধ্বংসস্তুপের নিচে অনেকে চাপা পড়ে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারের জন্য যুদ্ধকালীন ব্যস্ততায় ঝাঁপিয়ে পড়েছেন দমকল কর্মীরা।’ বাড়ি ভেঙে পড়ার ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে বহু সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন। ফলে আশেপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দিল্লির ট্রাফিক পুলিশের তরফে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে লেখা হয়েছে, ‘সীমাপুরি এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং উদ্ধারকারী দল সেখানে কাজ করছে। সীমাপুরি গোল চক্কর, ডিএলএফ ভোপুরা এবং সংলগ্ন রাস্তাগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। রাস্তা ফাঁকা থাকলে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যানবাহন দ্রুত যাতায়াত করতে পারে। তাই সম্ভব হলে এই এলাকাটি এড়িয়ে চলুন। দুর্ঘটনাস্থলের কাছে গাড়ি থামাবেন না, পার্ক করবেন না বা ভিড় করবেন না এবং ট্রাফিক কর্মীদের নির্দেশ মেনে চলুন।’

উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসেই দিল্লির চাণক্যপুরীর সত্যনিকেতনে একটি পাঁচতলা মেসবাড়ি তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ওই ঘটনায় মেসবাড়ির সাত আবাসিক প্রাণ হারান।

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর