‘উপহার দেব …’, বলেই মহিলা আইনজীবীকে অ্যাসিড ছুড়ে মারল দুই দুষ্কৃতীর

Share:

নিজস্ব প্রতিনিধি: যোগী রাজ্যে ভয়ঙ্কর ঘটনা। আদালতে চত্বরে প্রকাশ্যে মহিলা আইনজীবীর উপর অ্যাসিড হামলা চালাল দুই যুবক। আর তাতে গুরুতর জখম হয়েছেন আইনজীবী। তাঁকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাসপাতালে। চলছে চিকিৎসা। তবে কারা এই অ্যাসিড হামলার সঙ্গে যুক্ত তা সামনে এলেও খোঁজ মেলেনি। পুলিশ এই ঘটনা নিয়ে তদন্তে নেমেছে । 

পুলিশের তরফে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ  জেলার ঠাকুরদ্বারা তহশিলের আদালত প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। অভিযোগ, আইনজীবী শশীবালা আদালত চত্বরে আসতেই উপহার দেওয়ার নাম করে  অ্যাসিড হামলা চালায় দুই যুবক।  আর তাতেই আইনজীবীর  পোশাক এবং শরীরের কিছু অংশ পুড়ে যায়। এই ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী  । তবে কী কারণে  অ্যাসিড হামলা চালায় ওই যুবকেরা তা এখন অস্পষ্ট । অভিযুক্ত দুই যুবক হলেন  শচীন কুমার এবং নীতিন কুমার । 

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে অভিযুক্ত দুই যুবক উত্তরাখণ্ডের বাসিন্দা । আর তাদের বিরুদ্ধে শ্লীলতাহানি মামলা লড়েছেন আইনজীবী শশীবালা ।  আর এবার তাঁর ওপরেই চলল হামলা ।   ইতিমধ্যেই দুই অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১২৪(১) এবং ৩৫১(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে খুঁজতে শুরু হয়েছে তল্লাশি । এই ঘটনায় যোগী রাজ্যে মহিলা আইনজীবীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন । 

চক দে ইন্ডিয়া, শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়া কাপ জয় হরমনপ্রীতদের

ব্যাট হাতে তাণ্ডব অভিষেকের, দিল্লির মাঠে আফগান বধ টিম ইন্ডিয়ার

লড়লেন শুধু ওমরজাই, ভারতীয় বোলারদের দাপটে ১৫৬ রানেই থামল আফগানিস্তান

‘খোয়াব হো তুম…’, কিশোর কুমারের গান গেয়ে চমকে দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী, দেখুন ভিডিও

Ganesh Chaturthi 2026: গণেশ চতুর্থীতেই বাড়ি-জমি কেনার সেরা সময়! জানুন শুভ মুহূর্ত

‘২০২৯-এর মধ্যে ২১টি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে,’ ঘোষণা শাহের

শুধু দূর্বা নয়, রাশি মেনে গণেশকে দিন এই নৈবেদ্য! বাড়বে সুখ-সমৃদ্ধি

মোল্লা ইউনুসের উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, শুরু তদন্ত

তারেকের বাংলাদেশে শ্রদ্ধায়-ভালবাসায় জিন্নাকে স্মরণ হাদির ইনকিলাব মঞ্চের, সমালোচনার ঝড়

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

রোগে মিলিয়ে গিয়েছে স্ত্রীয়ের হাসি! গালের সুখস্মৃতি ধরে রাখতে মূর্তি গড়লেন স্বামী

পাঁচ বছর বাদে বিচারের জন্য বিজেপি কর্মীর সমাধিস্থ দেহ তুলল পুলিশ

বাড়িতে ফিরতেই রোষের মুখে দলবদলু সাংসদ জগদীশ বসুনিয়া, জ্বলল পার্টি অফিস