২,০০০ টাকার কত নোট জমা পড়েনি, জানাল রিজার্ভ ব্যাঙ্ক

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বার বার অনুরোধ জানালেও ৩১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ব্যাঙ্ক ও আরবিআই কার্যালয়ে বাজারে চালু থাকা ২০০০ টাকার নোটের ৯৭ শতাংশ জমা পড়েছে। ১০ হাজার কোটি টাকা মূল্যের ২,০০০ টাকার নোট এখনও সাধারণ মানুষের কাছে রয়েছে। বুধবার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)।

গত ১৯ মে রাতারাতিই দেশ থেকে ৩ লক্ষ ৬২ হাজার কোটি টাকা মূল্যের ২,০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নেয় রিজার্ভ ব্যাঙ্ক। ২০১৬ সালে আচমকাই নোটবন্দির সিদ্ধান্ত নিয়ে দেশঅএর কোটি-কোটি মানুষকে ব্যাঙ্কের সামনে লাইনে দাঁড় করিয়ে দেওয়ার মূলপাণ্ডা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিশ্বস্ত অনুচর’ হিসেবে পরিচিত শক্তিকান্ত দাসের ওই সিদ্ধান্ত নিয়ে দেশজুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। কেন ঘটা করে চালু করার সাত বছরের মধ্যে ২০০০ টাকার নোট বাতিল করা হলো, তা নিয়ে অবশ্য কোনও ব্যাখ্যা দেওয়া হয়নি রিজার্ভ ব্যাঙ্কের তরফে। শুধু জানানো হয়, ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশে চালু থাকবে ২,০০০ টাকার নোট। ওই সময়ের মধ্যে আমজনতাকে তাঁদের কাছে থাকা ২০০০ টাকার নোট ব্যাঙ্কে গিয়ে বদলে নিতে হবে।

কিন্তু ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ২,০০০ টাকার নোট জমা না পড়ায় সময়সীমা বাড়িয়ে ৭ অক্টোবর করেছিল আরবিআই। ওই দিন পর্যন্ত ব্যাঙ্কগুলি ২,০০০ টাকার নোট জমা নিয়েছিল। তার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে থাকা আরবিআইয়ের ১৯টি কার্যালয়ে টাকা বদলের প্রক্রিয়া শুরু হয়েছে। কিন্তু হাজারো চেষ্টা সত্বেও বাজারে চালু সব ২০০০ টাকার নোট ফেরাতে পারেনি আরবিআই। এদিন কেন্দ্রীয় ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘৯৭ শতাংশ ২,০০০ টাকার নোট ফিরে এসেছে। বাজারে এখনও ১০ হাজার কোটি টাকা মূল্যের ২,০০০ টাকার নোট রয়ে গিয়েছে। এখনই অচল হচ্ছে না ওই নোট। রিজার্ভ ব্যাঙ্কের কার্যালয়গুলিতে গিয়ে দ্রুত বদলে নিতে পারবেন সাধারণ নাগরিকরা।’

সাড়ে ৩ ঘণ্টায় ৩৪০০ বার চুমু! ভাইরাল হতে গিয়ে শেষমেশ গুনতে হল মোটা টাকার জরিমানা

চিনি-তেলের দামবৃদ্ধিতে নড়েচড়ে প্রশাসন, মুখ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারির পরই বাজারে হানা ইবির

মর্মান্তিক! মাকে খুন করে রান্নাঘরের মেঝের নিচে দেহ পুঁতে দিল ছেলে

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

মা-বাবার ঝামেলা মেটাতেই গিয়েই মর্মান্তিক পরিণতি! মহারাষ্ট্রের দুর্ঘটনায় কী বলল কুনালের পরিবার?

‘আমার এক ছেলেকে হত্যার চেষ্টা করেছিল ইরান’, নির্বাচনের আগে বিস্ফোরক নেতানিয়াহু

‘কাদায় পড়ে গেলে পড়াশোনা করব কীভাবে?’ রাস্তার দাবিতে জেলাশাসকের দরবারে খুদে পড়ুয়ারা

Airtel-এ বাম্পার অফার! মাত্র ৩৯৯ টাকায় প্রতিদিন মিলবে ২.৫ GB ডেটা

 ট্রাম্প পুত্র ব্যারনের মাথার দাম ৯৫ কোটি টাকা ঘোষণা করল ইরান

তারেক রহমানকে কাজী নজরুলের সঙ্গে তুলনা বিএনপি নেতার, সমালোচনার ঝড়

ইরানকে ‘একঘরে’ করতে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করল মার্কিন যুক্তরাষ্ট্র

সেপ্টেম্বরে বিরল ত্রিরাজযোগ, কপাল খুলবে এই ৪ রাশির, সঙ্গে বিপুল ধনলাভের সম্ভবনা

চিনির দাম বাড়ছে! রান্নায় মিষ্টি স্বাদ আনতে বেছে নিন এই ৮ বিকল্প উপাদান

হাসপাতালে রোগী ভর্তি হলেই ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস বন্ধ, বড় সিদ্ধান্ত রাজ্য স্বাস্থ্য দফতরের