এই মুহূর্তে




স্কুলেই মিড ডে মিলের রাঁধুনির সঙ্গে রতিক্রিয়ায় মগ্ন শিক্ষক, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: গোপনও কম্মোটি রবে না  গোপনে…। বিদ্যালয় হচ্ছে ভবিষ্যতের নাগরিক গড়ার কারখানা। সেই বিদ্যালয় চত্বরেই নিজের কামনা-বাসনা চরিতার্থ করার খেলায় মেতে উঠেছিলেন গুণধর শিক্ষক। স্কুলেরই মিড ডে মিলের রাঁধুনির সঙ্গে রতিক্রিয়ায় মেতে উঠেছিলেন। আর সেই অপকর্মের ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। আর তাতেই পড়ে গিয়েছে শোরগোল। স্থানীয় বাসিন্দারা ইতিমধ্যেই ওই গুণধর শিক্ষক ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সোচ্চার হয়েছে। চাপে পড়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে শিক্ষা বিভাগ। লজ্জাজনক ঘটনাটি ঘটেছে মোরেনার পাহাড়গড়ের এক সরকারি স্কুলে।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ‘পাহাড়গড়ের নিমাস স্কুলে বাচ্চারা মাঠে খেলায় ব্যস্ত। ঠিক তখনই স্কুলের একটি কক্ষে মিড ডে মিলের রাঁধুনির সঙ্গে যৌন সঙ্গমে মেতে উঠেছেন অশোক পাঠক নামে এক শিক্ষক। অন্য এক মহিলা ওই দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় বন্দি করেছেন।’ রাঁধুনির নির্দেশেই ওই দৃশ্য ক্যামেরা বন্দি করা হয়েছিল বলে জানা গিয়েছে।

সমাজমাধ্যমে ওই আপত্তিকর ভিডিও ভাইরাল হতেই ক্ষোভে ফুঁসে উঠেছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, স্কুল হচ্ছে বিদ্যা দেবীর আরাধনার জায়গা। সেখানে এই ধরনের অপকর্ম কোনও মতেই মেনে নেওয়া সম্ভব নয়। ওই ভাইরাল ভিডিও স্থানীয় প্রশাসন ও শিক্ষা দফতরের আধিকারিকদের মুখ লজ্জায় মাটিতে মিশিয়ে দিয়েছে। জেলা পঞ্চায়েত দফতরের মুখ্য নির্বাহী আধিকারিক কমলেশ ভার্গব জানিয়েছেন, ‘অভিযুক্ত শিক্ষককে সঙ্গে সঙ্গেই সাময়িক বরখাস্ত করা হয়েছে। গোটা ঘটনা নিয়ে স্কুলের প্রধান শিক্ষককে অনতিবিলম্বে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জামাইবাবুর ডিগ্রি নিয়ে ৩ বছর সরকারি হাসপাতালে রোগী দেখছেন শ্যালক ইঞ্জিনিয়র

সাত পাকের আগে বেঁকে বসলেন ধোনি ভক্ত বর, শর্ত শুনে থ কনে, তার পর…

‘রড দিয়ে পিটিয়েছিল কর্মীরা’, লুথরা ভাইদের নৈশ ক্লাবের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তরুণীর

শাহরুখের সঙ্গে সাক্ষাৎ থেকে বিশেষ ম্যাচ, জানুন আজ থেকে শুরু মেসির ভারত সফরের যাবতীয় তথ্য

প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল, মৃত্যুকালে বয়স ৯০

গাড়ির ব্যাটারির আয়ু বাড়াতে রাজধানী দিল্লিতে নয়া পদক্ষেপের সূচনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ