গ্যাংস্টার গোল্ডি ব্রার পরিচয়ে ব্যবসায়ীকে হুমকি ফোন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উত্তরপ্রদেশের এক ব্যবসায়ীকে গোল্ডি ব্রার পরিচয় দিয়ে হুমকি ফোন। এক আন্তর্জাতিক নম্বর দিয়ে ব্যক্তির কাছে ফোন আসে। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে গোল্ডি ব্রার পরিচয় দেন। এই মর্মে উত্তরপ্রদেশ পুলিশ একটি মামলা দায়ের করেছে।

কানাডা-ভিত্তিক গ্যাংস্টার গোল্ডি ব্রার দেশের একজন ওয়ান্টেড অপরাধী। পাঞ্জাবি গায়ক সিদ্ধু মুসেওয়ালা হত্যাতেও সে জড়িত বলে অভিযোগ। ব্যবসায়ী ব্যক্তি ১০  সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় হোয়াটসঅ্যাপে একটি আন্তর্জাতিক নম্বর থেকে প্রথম ফোন পান। অপর ব্যক্তি নিজেকে ব্রার বলে পরিচয় দেন। প্রথমে এটি ভুয়ো কল ভেবে এড়িয়ে যান ব্যক্তি। পরে একই নম্বর থেকে ১২ সেপ্টেম্বর আবার ফোন আসে। তাঁকে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তাঁকে ২ কোটি টাকা দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এরপরেই ভীত-সন্ত্রস্ত হয়ে পুলিশের দ্বারস্থ হন ব্যক্তি।

উত্তরপ্রদেশ পুলিশ ভারতীয় দণ্ডবিধির ৫০৪, ৫০৭ ধারায় একটি মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। বর্তমানে ব্রার মার্কিন যুক্তরাষ্ট্রে আত্মগোপন করে রয়েছে বলেই ধারণা। উল্লেখ্য, চলতি বছরের জুলাইয়ে ইন্টারপোল তার বিরুদ্ধে একটি রেড কর্নার নোটিশ (আরএনসি) জারি করে। ব্রার, পাঞ্জাবের মুক্তসার সাহেবের বাসিন্দা। ২০১৭ সালে কানাডায় চলে যান।  গায়ক এবং র‌্যাপার হানি সিং ব্রারের হুমকির অভিযোগে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। দিল্লি পুলিশের স্পেশাল সেলও সেই ঘটনায় মামলা দায়ের করে।

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

এক লাড্ডু খেলেই থাকবে সারাদিন এনার্জি! চিনি ছাড়াই বানান এই অব্যর্থ দাওয়াই

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর