চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

নিজস্ব প্রতিনিধি: সন্তানদের কাছে  বাবা-মায়েরা হলেন সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু নিরাপদে থাকার বদলে পাষাণ  মায়ের হাতেই নৃশংসভাবে খুন হল চার বছরের এক শিশুকন্যা। মেয়েকে হত্যার পরে নিজেও হাতকেটে আত্মহত্যার চেষ্টা করেন না। ঘটনা সামনে আসতেই এলেকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। কেন মা নিজের সন্তানকে খুন করলেন? পারিবারিক অশান্তি নাকি নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ তা নিয়েই উঠছে প্রশ্ন। 

জানা গিয়েছে, শুক্রবার রাজস্থানের আলওয়ার জেলার পুরানা রাজগড়ে   হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে।  মা তার নিজের চার বছরের সন্তানকে শ্বাসরোধ করে খুন করার পর একটি ধারালো অস্ত্র দিয়ে নিজের হাত কেটে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার সিন সকালে ওই শিশুকে স্কুলের জন্য  ঘুম থেকে জাগানোর পর পরিবারটি ঘটনাটি জানতে পারে।  মা ও মেয়েকে দ্রুত রাজগড় হাসপাতালে নিয়ে যায়, যেখানে চিকিৎসকরা চার বছর বয়সী গরিমা সাইনিকে মৃত ঘোষণা করেন এবং প্রাথমিক চিকিৎসার পর তার মা শীলা সাইনিকে আলওয়ারে রেফার করেন। 

আরও পড়ুন: মালদায় ভোটারদের নজর কাড়ার মরিয়া চেষ্টা ইংরেজ বাজারের সিপিএম প্রার্থীর 

পরিবারের সদস্যরা পুলিশকে ঘটনাটি সম্পর্কে জানায়। খবর ছড়িয়ে পড়তেই পাড়া ও আশেপাশের এলাকা থেকে বহু লোক ঘটনাস্থলে জড়ো হন। এই খবর পেয়ে রাজগড় থানার অফিসার রাজেশ মীনা তাঁর টিম নিয়ে রাজগড় হাসপাতালে পৌঁছান, যেখানে তিনি ঘটনাটি সম্পর্কে তথ্য সংগ্রহ করেন এবং শীলা ও তার পরিবারের কাছ থেকে জবানবন্দি রেকর্ড করেন।চার বছর বয়সী গরিমা সাইনির মরদেহ ময়নাতদন্তের জন্য রাজগড় সিএইচসি-র মর্গে রাখা হয়েছে। শীলার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে আলওয়ারে পাঠানো হয়েছে । শীলা আলওয়ারের রাজীব গান্ধী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। মৃতের কাকু সুরজ সাইনি জানান, তারা সবাই একই বাড়িতে থাকেন। শুক্রবার ভোর ৬টার দিকে তার ভাই সন্তোষ সন্তানদের স্কুলে যাওয়ার ডাকলে তাঁর স্ত্রী শীলা দরজা খোলেন। তারা দেখেন শীলার হাত দুটি কাটা এবং চার বছর বয়সী গরিমা অচেতন অবস্থায় পড়ে আছে। গরিমার গলায় গভীর ক্ষতচিহ্ন ছিল। তারা অবিলম্বে মা ও মেয়ে দুজনকেই রাজগড় হাসপাতালে ভর্তি করেন। সেখানকার ডাক্তাররা গরিমাকে মৃত ঘোষণা করেন।     

Published by:

Share Link:

More Releted News:

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

ভারত ও এশিয়ার ধনীতম ব্যক্তিদের তালিকায় বড় পরিবর্তন! মুকেশ আম্বানি নয়, শীর্ষে কে?

আসন পুনর্বিন্যাস বিল পাস হলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ডিএমকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ