এই মুহূর্তে




বিহারে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে আটটি বাইককে পিষে দিল ঘাতক ট্রাক, নিহত ৫

নিজস্ব প্রতিনিধি: ফের মর্মান্তিক দুর্ঘটনা! একটি দ্রুতগামী ট্রাকের একই সঙ্গে আটটিরও বেশি বাইক এবং একটি ই-রিকশাকে ধাক্কা দেওয়ার ফলে দুর্ঘটনাটি ঘটেছে। যাতে ৫ জনের মৃত্যু হয়েছে এবং ১২ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মর্মান্তিক ঘটনা টি ঘটেছে, বিহারের মতিহারি কোতোয়ার দীপু মোড়ে। ঘটনার পর ক্ষুব্ধ বাসিন্দারা হট্টগোল শুরু করেন। সূত্রের খবর, ঘটনার সময়ে ট্রাকটি দ্রুতগতিতে আসছিল। যার ফলে সে ভারসাম্য হারিয়ে ডিভাইডার ভেঙে সামনে থাকা ৮ টি বাইককে পিষে যায়। এবং রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকজনের উপর গাড়ি উঠিয়ে দেয়। এবং সেখানে থাকা একটি ই রিক্সাকেও ধাক্কা মারে।

যার ফলে সবকটি বাইক ও ই রিক্সা দুমড়ে-মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় এবং কয়েক ডজন আহত হন। ঘটনার পর রাস্তায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনার খবর পেয়ে ছুটে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। সেই মুহূর্তে উত্তেজিত জনতারা বিক্ষোভ দেখাতে শুরু করেন।এবং থানার ইনচার্জ এবং ডিএসপির সঙ্গে উত্তপ্ত তর্ক-বিতর্ক করে। দুর্ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং মুহূর্তের মধ্যে প্রচুর ভিড় জমে যায়। খবর অনুসারে, ঘটনাটি ঘটেছে, রবিবার দুপুর ১২:৩০ নাগাদ কোতোয়ার দীপু মোড়ের কাছে। যেখানে কয়েক ডজন বাইক আরোহী, ই-রিকশা চালক এবং পথচারী রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন।

তখনই একটি দ্রুতগামী, অনিয়ন্ত্রিত ট্রাক ডিভাইডার ভেঙে রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষারত লোকজনের উপর উঠে যায়, এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। ঘটনার পরপরই বিশৃঙ্খলা ও চিৎকার শুরু হয়। আহতদের উদ্ধার করে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর তারা দিল্লি-কাঠমান্ডু মহাসড়ক অবরোধ করে এবং দাঙ্গা শুরু করে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

না ফেরার দেশে রাম মন্দির আন্দোলনের পুরোধা রামবিলাস দাস, বয়স হয়েছিল ৭৫

‘সুস্থ থাকুক মেসির ফুসফুস’, দিল্লির বাতাসে বিষ নিয়ে শঙ্কা প্রকাশ চিকিৎসকের

সপ্তাহের শুরুতেই চমক! এক লাফে ৩,০০০ টাকা বাড়ল রূপোর দাম, গগনচুম্বী সোনাও

ওয়াংখেড়েতে মেসিকে ভারতীয় দলের জার্সি উপহার শচিনের

নাড্ডার জায়গায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নীতিন নবীন, কে তিনি?

আমেরিকায় প্রবাসী ভারতীয়দের সংগঠন FIA-র সভাপতি পদে নির্বাচিত শ্রীকান্ত আকাপাল্লি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ