চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভারতে থাকতে গেলে রাম কৃষ্ণ জয় বলতে হবে’, নিদান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধিঃ ভারত ধর্মনিরপেক্ষ দেশ। তবে ভারতে থাকতে গেলে বলতে হবে ‘জয় রাম কৃষ্ণ’ । সোমবার এমনই মন্তব্য করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এদিন এক অনুষ্ঠান থেকে তিনি বলেন, ‘ভারতের ভেতরে থাকতে হলে জয় রামকৃষ্ণ বলতে হবে। আমরা দেশের সবাইকে সম্মান করতে চাই। আমরা কাউকে অপমান করি না। ‘

পাশাপাশি মোহন যাদব হুঁশিয়ারি দিয়েছেন, ‘ আপনি যদি মধ্যপ্রদেশে থেকে বেআইনি কাজ করেন এবং আইন ভাঙেন তাহলে তা সহ্য করা হবে না।‘ এদিন বক্তব্যের শেষে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ঈশ্বরকে সাক্ষী রেখে  শপথ নিয়েছি । ভগবান রাম এবং কৃষ্ণ সর্বদা আমাদের অসুর শক্তির বিরুদ্ধে লড়াই করতে অনুপ্রাণিত করেছেন। তিনি আমাদের এই শিক্ষা দিয়েছেন। তবে আমি সব ধর্মকেই সন্মান করি।‘ কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে কেন    ‘রাম কৃষ্ণ জয়’ বলতে নিদান দিচ্ছেন আমজনতাকে তা নিয়ে উঠছে প্রশ্ন।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা ভোটে বিজেপির সর্বত্র জয় শ্রীরাম ধ্বনি দিতে লাগল। এরপর থেকেই বিজেপির নেতা-কর্মীদের মুখে সাধারণত ‘জয় শ্রীরাম’ ধ্বনি শোনা যায়। তবে অযোধ্যায় রামমন্দির প্রতিষ্ঠার সময় ‘জয় শ্রীরাম’ স্লোগান বেশ  জনপ্রিয় হয়েছিল। একথায়   জয় শ্রীরাম ধ্বনির সঙ্গে ধর্মীয় মেরুকরণ যেমন যুক্ত তেমনি  রাজনৈতিক মেরুকরণের ভাবনাও যুক্ত হয়ে আছে।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ