সোফিয়া কুরেশিকে বেনজির কটাক্ষ, মধ্যপ্রদেশের মন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ হাইকোর্টের

মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ-কে নিয়ে তোলপাড়। কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে বিতর্কিত মন্তব্য, চার ঘণ্টার মধ্যে তাকে গ্রেফতার করার নির্দেশ মধ্যপ্রদেশ হাইকোর্টের।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ মহিলা মুখ হলেন কর্ণেল সোফিয়া কুরেশি। যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ মহিলা আধিকারিক। গত ৭ মে গভীর রাতে ‘অপারেশন সিঁদুর’ অভিযানের ব্রিফিং দিয়েছেন তিনি। যে হামলায় পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত জঙ্গিঘাঁটিগুলি একেবারে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। পরের দিন ভারতীয় সেনাবাহিনীর এই অভিযানের সম্পূর্ণ ব্রিফিং দিয়েছেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ব্যোমিকা সিংহ। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ার আলোচিত নাম হয়ে উঠেছেন তাঁরা। পাকিস্তানের উপর মোদির এই ধরনের পদক্ষেপকে দেশের বিরোধীরাও সমর্থন করেছেন। কিন্তু যুদ্ধবিরতি হতেই শুরু হয় মোদিকে নিয়ে সমালোচনা। এমনকী বিরোধী দলগুলি সোফিয়া কুরেশিকেও কটাক্ষ করতে ছাড়েননি। এ আবহে কর্নেল সোফিয়া কুরেশিকে নিয়ে মধ্যপ্রদেশের একজন মন্ত্রী বিজয় শাহের একটি মন্তব্য ভাইরাল হয়েছে। যা নিয়ে রীতিমতো বিতর্কের ঝড় উঠেছে। বিষয়টি আইন পর্যন্তও গড়িয়েছে।

যা স্বতঃপ্রণোদিতভাবে বিচার করার পর আগামী ৪ ঘন্টার মধ্যে বিজয় শাহের বিরুদ্ধে FIR দায়ের করার নির্দেশ দিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট। বিচারপতি অতুল শ্রীধরের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ রাজ্য পুলিশের মহাপরিচালক (DGP) কে অবিলম্বে বিজয় শাহের বিরুদ্ধে FIR নথিভুক্ত করার নির্দেশ দিয়েছে। পাশাপাশি আদালত এই বিষয়ে রাজ্যের পক্ষে দায়িত্বশীল আইনজীবী জেনারেল প্রশান্ত সিংহকেও কঠোর নির্দেশ দিয়েছে। এবং বলেছে, যেকোনও পরিস্থিতিতে বিজয় শাহের বিরুদ্ধে FIR দায়ের করতে হবে। পাশাপাশি হাইকোর্ট আরও জানিয়ে দিয়েছে যে, পরবর্তী শুনানি সোমবার সকালেই হবে। আদালতের এই নির্দেশের পর রাজ্য পুলিশ তৎপরতা দেখাতে শুরু করেছে।

তবে শাহের করা বিতর্কিত মন্তব্যটি কী?

ক্যাবিনেট মন্ত্রী বিজয় শাহ, কর্নেল সোফিয়া কুরেশির নাম না করেই একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পাকিস্তানি সন্ত্রাসীদের উদ্দেশ্য করে বলেছিলেন যে, ‘পহেলগাঁও হামলায় আমাদের বোনেদের সিঁদুর যাঁরা কেড়ে নিয়েছিল, আমরা তাঁদের বোনকে পাঠিয়েই তাঁদের শায়েস্তা করেছি। আমাদের হিন্দু ভাইয়ের পোশাক খুলে যাঁরা তাঁদের হত্যা করেছে, আমরা তাঁদের বোনকে পাঠিয়েই প্রতিশোধ নিয়েছি। আমরা তাঁদের পোশাক খুলে দিতে পারিনি, তাই আমরা তাঁদের সম্প্রদায়েরই একটি মেয়েকে পাঠিয়ে তাঁদের নগ্ন করেছি। তোমরা আমাদের হিন্দু বোনকে বিধবা করেছ, আমরা তোমাদের সম্প্রদায়ের একজন বোনকে পাঠিয়ে প্রতিশোধ তুললাম। মোদি জি প্রমাণ করেছেন যে, প্রতিশোধ নেওয়ার জন্যে তোমাদের জাতির মেয়েকেই পাকিস্তানে পাঠানো হয়েছে।’ অর্থাৎ বিজয় শাহের মন্তব্যের অর্থ করলে দাঁড়ায়, পাকিস্তানি সন্ত্রাসীদের বোন কর্নেল সোফিয়া কুরেশি। কারণ তিনিও মুসলিম। অর্থাৎ মুসলিমকে দিয়েই মুসলিমকে মেরেছি। তাই তিনি যে সোফিয়া কুরেশিকেই উদ্দ্যেশ্য করে কথাটি বলেছেন তা জানতে বাকি নেই কারো। তাই এই মন্তব্য ভাইরাল হতেই বিতর্কে জড়িয়ে পড়েছেন বিজয় শাহ।

যদিও এই মন্তব্যের জন্যে বিজয় শাহ ক্ষমা চেয়ে বলেছিলেন যে ‘স্বপ্নেও আমি কর্নেল সোফিয়া বোনের কথা ভুলভাবে ভাবতে পারি না। সেনাবাহিনীর প্রতি কোন অপমানের কথা আমি ভাবতেও পারি না। বোন সোফিয়া জাতি-ধর্মের ঊর্ধ্বে উঠে দেশের সেবা করেছেন এবং সন্ত্রাসীদের উপযুক্ত জবাব দিয়েছেন, আমি তাকে স্যালুট জানাই। আমার পারিবারিক পটভূমিও সেনাবাহিনীর সঙ্গে সম্পর্কিত। সন্ত্রাসীদের হাতে যাদের সিঁদুর নষ্ট হয়েছে, তাদের বেদনার কথা মাথায় রেখেই আমি এই বিবৃতি দিয়েছিলাম। যদি উত্তেজনায় আমার মুখ থেকে কিছু ভুল বেরিয়ে আসে, তাহলে আমি তার জন্য ক্ষমা চাইছি।’

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের