মধ্যপ্রদেশে সিমেন্ট কারখানায় বড়সড় দুর্ঘটনা, স্ল্যাব পড়ে মৃত্যু ২ শ্রমিকের, আহত ৫০

সূত্রের খবর, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিমেন্ট প্ল্যান্টের একটি নির্মাণাধীন অংশে সিলিং স্ল্যাব স্থাপন করা হচ্ছিল। তাতেই সিমেন্টের বড় স্ল্যাবটি ধসে পড়ে যায়, যার ফলে ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার মধ্যপ্রদেশের পান্না জেলার একটি সিমেন্ট কারখানায় বড়সড় দুর্ঘটনা ঘটেছে। নির্মাণাধীন সিমেন্টের বড় স্ল্যাব পড়ে মারা গিয়েছেন ২ শ্রমিক এবং আহত হয়েছেন ৫০ জনেরও বেশি শ্রমিক। ইতিমধ্যেই গুরুতর আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

সুত্রের খবর, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিমেন্ট প্ল্যান্টের একটি নির্মাণাধীন অংশে সিলিং স্ল্যাব স্থাপন করা হচ্ছিল। তাতেই সিমেন্টের বড় স্ল্যাবটি ধসে পড়ে যায়, যার ফলে ২ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং গুরুতর আহত হয়েছেন ৫০ জন। সেই সময়ে সিমেন্ট কারখানায় পঞ্চাশের বেশি শ্রমিক কাজ করছিলেন বলে জানা গিয়েছে। পুলিশ ও প্রশাসনের টিম বর্তমানে ধ্বংসস্তূপে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে কাজ করছে। এবং এলাকা খতিয়ে দেখছে। তবে আর কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। এই মূহুর্তে দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে কর্তৃপক্ষ। এই প্রসংগে, খাজুরাহোর সাংসদ এবং রাজ্য বিজেপি প্রধান বিষ্ণু দত্ত শর্মা জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছেন। এবং তিনি দুর্ঘটনায় আহতদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ দিয়েছেন।

আহতদের যথাযথ চিকিৎসারও নির্দেশ দিয়েছেন। তাঁর কথায়, “আমরা তথ্য পেয়েছি যে সিমেন্ট কারখানার একটি নির্মাণাধীন স্ল্যাব ধসে পড়ায় কিছু লোক আটকা পড়ে গিয়েছেন। তথ্য পাওয়ার পরে, পুরো পুলিশ বাহিনীকে পান্নাতে পাঠানো হয়েছে। জেলা প্রশাসক এবং এডিএমও হাসপাতালের সঙ্গে সমন্বয় সাধন করেছেন। এছাড়াও ইতিমধ্যেই ঘটনাস্থলে SDRF টিম পৌঁছে গিয়েছে। এখনও আটকা পড়ে থাকা শ্রমিকদের উদ্ধারের কাজ চলছে।”

হিজাব ছাড়া কনসার্টে গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বার চাবুক

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

ধর্ষণের পর এবার দুর্নীতিতে নাম জড়াল ব্রাত্যের, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

জিভে জল আনা আনারসের চাটনি, বানিয়ে ফেলুন মাত্র ১০ মিনিটে!

মনস্কামনা পূরণ করতে হাতির মূর্তির নীচে প্রবেশ, তারপরেই বিপত্তি! ভাইরাল ভিডিও

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

জিও হ্যাপি নিউ ইয়ার অফারে মিলবে একগুচ্ছ নতুন রিচার্জ ও নাইট ডেটা প্যাক

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি

বিয়ের মরশুমে দাম বাড়ল সোনার, সস্তা হল রুপো, দেখে নিন আজকের দর

গুড়ের মধ্যেই লুকিয়ে রূপচর্চার রহস্য! জানুন ব্যবহারের পদ্ধতি