মোদিকে ১০ বছরের পুরনো ছবি উপহার ইউনূসের

ব্যাঙ্ককে দ্বিপাক্ষিক বৈঠকের পর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী মোদিকে একটি বিশেষ উপহার দিলেন। ছবিটি ২০১৫ সালের ৩ জানুয়ারির ছবি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তাল বাংলাদেশের জাতীয় রাজনীতি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বারবার ভারতকে আক্রমণ করা হলেও, ভারত পাল্টা জবাব দিয়েছে। সম্প্রতি ব্যাঙ্ককে বসেছে বিমসটেক শীর্ষ সম্মেলন। সম্মেলনে উপস্থিত হয়েছেন প্রতিটি দেশের রাষ্ট্রীয় প্রধানরা। উপস্থিত হয়েছিলেন নরেন্দ্র মোদি, মোল্লা ইউনূসও। আর হাসিনা সরকারের পতনের পর এটাই ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের প্রথম সাক্ষাৎ। ব্যাঙ্ককে দ্বিপাক্ষিক বৈঠকের পর মোহাম্মদ ইউনূস প্রধানমন্ত্রী মোদিকে একটি বিশেষ উপহার দিলেন। ছবিটি ২০১৫ সালের ৩ জানুয়ারির ছবি।

যখন মুম্বইয়ে ১০২ তম বিজ্ঞান কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। সেখানে প্রধানমন্ত্রী মোদি ইউনূসকে স্বর্ণপদক প্রদান করেছিলেন। সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে তাঁর অসাধারণ অবদানের জন্য তাঁকে এই সম্মাননা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে ১২ হাজারেও বেশি প্রতিনিধি উপস্থিত হয়ে ছিলেন। এই অনুষ্ঠানটি ২০১৫ সালে ৩ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত মুম্বই বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল। এর আগে, মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য প্রধানমন্ত্রী মোদির কাছে একটি আনুষ্ঠানিক অনুরোধ করা হয়েছিল, যা ভারত গ্রহণ করেছিল। এরপরেই বিশ্বের উভয় নেতার মধ্যে দেখা হল। এটি ছিল ব্যাঙ্ককে বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত একটি দ্বিপাক্ষিক সংলাপ। তবে বর্তমানে ভারত-বাংলাদেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ।

তার মধ্যেই এই বৈঠক একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পাটোংটার্ন সিনাওয়াত্রার আয়োজিত এক নৈশভোজে উভয় নেতাকে একসঙ্গে দেখা গিয়েছিল। এদিন একাধিক বিষয় নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক তলানিতে ঠেকেছে। কখনও সংখ্যালঘু ইস্যু, কখনও সেভেন সিস্টার, কখনও হাসিনাকে প্রত্যাপন। হাসিনা সরকারের পতনের পর থেকে সম্পর্ক স্বাভাবিক থাকেনি। শুক্রের বৈঠক তাই অনেক বেশি তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, মোহাম্মদ ইউনূস চিন সফরের সময় রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। তিনি চিনের মাটিতে দাঁড়িয়ে ইউনূস বলেছিলেন যে, ঢাকা এই অঞ্চলের সমুদ্রের একমাত্র অভিভাবক। এরপরেই ঝামেলা শুরু হয়। 

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক