এই মুহূর্তে




হাসিনার ফাঁসির রায়ের কয়েক ঘন্টার মধ্যেই দিল্লিতে ইউনূসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা  

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ফাঁসির সাজা ঘোষণার পরের দিনই দিল্লিতে পৌঁছলেন বাংলাদেশের তদারকি সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে দিল্লি এসেছেন তিনি। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের বিশেষ আমন্ত্রণেই দিল্লি এসেছেন খলিলুর। তাঁর সফর নিয়ে জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। শেখ হাসিনাকে ফেরত নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে ইউনূস সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হবে কিনা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

আগামিকাল ১৯ নভেম্বর দিল্লির হায়দরাবাদ হাউসে বসতে চলেছে সপ্তম কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক। ওই বৈঠকে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা প্রাক্তন সিআইএ এজেন্ট খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। বাংলাদেশ ও নেপালে রাজনৈতিক পালাবদলের পরে যার যোগ্যতা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। গদি মিডিয়ার প্রচারিত ‘জেমস বন্ড’ ডোভালকে অবিলম্বে গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার দাবি উঠেছে বিজেপির অন্দরেই। যদিও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রিয়পাত্র হওয়ার কারণে পর পর বিভিন্ন ঘটনায় ডাহা ফেল করেও স্বপদে বহাল রয়েছেন ডোভাল।

সূত্রের খবর, বুধবার দিল্লিতে আসার কথা ছিল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুরের। কিন্তু একদিন আগেই দিল্লিতে চলে এসেছেন তিনি। সন্ধে ছয়টা নাগাদ ভারতের মাটিতে পা রাখেন তিনি। বৃহস্পতিবার বিকেলেই ঢাকা ফিরে যাবেন। কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে যোগ দিতে আসা খলিলুর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে আলাদা করে বৈঠকে বসবেন কিনা, তা জানা যায়নি। যদিও দুই জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক হয় কিনা, তা নিয়ে কৌতূহল রয়েছে।

গতকাল সোমবারই (১৭ নভেম্বর) গত বছরের জুলাইয়ের গণহত্যার জন্য বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর জমানার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের পরেই বাংলাদেশের তদারকি সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছিলেন, ‘সাজাপ্রাপ্ত প্রাক্তন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে ভারত সরকারকে চিঠি পাঠানো হবে।’ আর তার ওই বক্তব্যের পরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার তড়িঘড়ি দিল্লি আসা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সুদানে জঙ্গি হামলায় নিহত ৬ বাংলাদেশি সেনা, আহত ৮

হিযবুত জঙ্গি হাদির উপরে গুলি, ঢাকা পুলিশের র‍্যাডারে দুই মক্ষীরানি শামান্তা-জুমা

তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ মেসির, মাঠে হাজির রাহুল গান্ধিও

দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে চান ইউনূস, রাজি নয় খালেদার দল

‘দিল্লির মসনদ’ জ্বালিয়ে দেওয়ার হুমকি হাসিনা উচ্ছেদ আন্দোলনের পাণ্ডার

আড়াই লাখ টাকার পোষা ম্যাকাওকে বাঁচানোর চেষ্টা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ব্যবসায়ীর, কী করল পাখি?‌

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ