মোদি মন্ত্রিসভা থেকে ইস্তফা মুখতার আব্বাস নকভি ও আরসিপি সিংয়ের

বুধবার সকালেও প্রধানমন্ত্রীর পৌরাহিত্যে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে দেখা গিয়েছিল দুজনকে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এ যেন আচমকাই বিনা মেঘে বজ্রপাত। বুধবার বিকালে কেন্দ্রীয় মন্ত্রিসভা (Union Cabinet) থেকে ইস্তফা দিলেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী (Minority Affairs ) মুখতার আব্বাস নকভি (Muktar Abbas Naqvi)। মোদি মন্ত্রিসভায় মুসলিম সম্প্রদায়ের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। নকভির (Muktar Abbas Naqvi) পাশাপাশি ইস্তফা দিয়েছেন ইস্পাত মন্ত্রী (Union Steel Minister) আরসিপি সিং (RCP Singh)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) কাছে দুজনেই ইস্তফাপত্র (Resignation Letter) পাঠিয়ে দিয়েছেন। উল্লেখ্য, আগামিকাল বৃহস্পতিবারই পদত্যাগী দুই মন্ত্রীর রাজ্যসভা সাংসদ (Rajya Sabha MP) হিসেবে কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে।

গত মাসে রাজ্যসভার ভোটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সহ দলের বেশ কয়েকজন নেতাকে প্রার্থী করলেও মোদি মন্ত্রিসভার একমাত্র মুসলিম মুখ মুখতার আব্বাস নকভিকে মনোনয়ন দেয়নি বিজেপি শীর্ষ নেতৃত্ব। আর পদ্ম শিবিরের শীর্ষ নেতৃত্বের ওই সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে তুমুল জল্পনা ছড়ায়। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, দেশজুড়ে চলা সাম্প্রদায়িক অশান্তির পরিপ্রেক্ষিতে বড়সড় বার্তা দিতে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিচিত মুখ মুখতার আব্বাস নকভিকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী করার চিন্তাভাবনা করছেন নরেন্দ্র মোদি, অমিত শাহরা।

মুখতার আব্বাস নকভিকে যেমন রাজ্যসভায় ফের পাঠায়নি বিজেপি নেতৃত্ব, তেমনই ইস্পাত মন্ত্রী আরসিপি সিংকেও দ্বিতীয়বারের জন্য রাজ্যসভার মনোনয়ন দেননি জেডিইউ নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই পাওয়ার পরে যেভাবে বিজেপির দিকে ঝুঁকেছিলেন জেডিইউয়ের নেতা, তা পছন্দ করেননি দলের শীর্ষ নেতারা।  

যদিও সংসদের কোনও কক্ষের সাংসদ না হয়ে আরও ছয় মাস কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকতে পারবেন নকভি ও আরসিপি সিং। কিন্তু সেক্ষেত্রে তাঁদের দুজনকেই নতুন করে শপথ নিতে হবে। এদিন মন্ত্রিসভার বৈঠকে দুই মন্ত্রীর উচ্ছ্বসিত প্রশংসা  করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই বৈঠকের কয়েক ঘন্টার মধ্যেই মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন নকভি-আরসিপি সিং।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?