মুম্বইতে মহিলা মৃত্যুর ঘটনায় শিবসেনা নেতার ছেলের বিরুদ্ধে লুক আউট নোটিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : মুম্বইতে বিএমডব্লু গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যুর ঘটনায় শিন্ডে গোষ্ঠীর শিবসেনা নেতা রাজেশ শাহের ছেলে মিহিরের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল পুলিশ। জানা গিয়েছে, রবিবার দুর্ঘটনার পর থেকেই পলাতক শিবসেনা নেতার ছেলে মিহির।

জানা গিয়েছে, রবিবারের দুর্ঘটনার পর থেকে রাজেশ শাহের ছেলে মিহিরের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁকে শেষবার বান্দ্রা-ওরলি সি লিঙ্কের দিকে পালিয়ে যেতে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে, দেশ ছেড়ে পালিয়ে যেতে পারেন মিহির। এই কারণেই মিহিরের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। ইতিমধ্যে মিহিরকে খুঁজে বের করতে ছয় সদস্যের একটি দল গঠন করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, যখন এই দুর্ঘটনাটি ঘটে, তখন মাদকাসক্ত ছিলেন মিহির। গাড়ির ভিতর থেকে বারের একটি বিল পাওয়া গিয়েছে। এই ঘটনায় মিহিরের বাবা রাজেশ শাহ ও গাড়ির চালক রাজঋষি বিদাওয়াতকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৫ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, রবিবার সকালে ওরলিতে মাছ কিনতে গিয়েছিলেন কাবেরী নাকওয়া ও তাঁর স্বামী প্রদীপ। মাছ কিনে তাঁরা যখন মোটর বাইকে করে ফিরছিলেন, তখন তাঁদের পিছনে থেকে ধাক্কা দেয় একটি বিএমডব্লু গাড়ি। সেই গাড়িতেই ছিলেন শিণ্ডে গোষ্ঠীর শিবসেনা নেতার ছেলে মিহির। জানা গিয়েছে, দুর্ঘটনার সময়ে তিনিই গাড়ি চালাচ্ছিলেন।

হরমুজে ২০ শতাংশ কর আদায়ের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

আইনি প্রক্রিয়া অনুযায়ী শেখ হাসিনার প্রত্যর্পণ, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক

হরমুজের পর এবার ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের পথে হাঁটছে ইরান!

ডায়াবেটিস রোগীদের বড় স্বস্তি! রোজের পরিবর্তে সপ্তাহে একবার ইনসুলিনেই মিলবে ফল

হাঁটুর ব্যথায় নাজেহাল? পেইনকিলার ভুলে খাবারের তালিকায় রাখুন এই ৮ সুপারফুড

তাড়াহুড়ো করে ঋতব্রতকে বিরোধী দলনেতা কেন? অধ্যক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন হাইকোর্টের

স্ত্রীকে খুন করে লাশ নিয়ে ৭০ কিমি গাড়ি চালিয়ে থানায় পৌঁছলেন ঘাতক স্বামী

আচমকাই হাসপাতালে ভর্তি অভিনেতা সুমন্ত মুখোপাধ্যায়, কেমন আছেন?

শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলায় চার্জ গঠন পিছিয়ে গেল

বিপর্যয় সামলে রুট-ডসনের চওড়া ব্যাটে ভর করে ২৫৮ রান তুলল ইংল্যান্ড

‘তারকেশ্বরকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্রে পরিণত করব,’ ঘোষণা করলেন শুভেন্দু

‘পুজোগুলিতে রাজনৈতিক দখলদারি চলবে না,’ বিজেপি নেতা-কর্মীদের স্পষ্ট বার্তা শমীকের

চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর! ২২,১৯৫ শূন্যপদে নিয়োগ করছে ভারতীয় রেল

৫৬ ভোগ নিবেদন করে মাহেশে ধুমধাম করে পালিত হল জগন্নাথের নবযৌবন উৎসব