দামি গাড়ি, মুম্বইতে 3BHK-5BHK ফ্ল্যাট, মডেলদের এই বিলাসিতার আসল রহস্য জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় মডেলদের দেখলে আপনার মনে হবে, কি জাঁকজমকপূর্ণ জীবন এদের। দামি গাড়ি, পোশাক, বিলাসবহুল ফ্ল্যাট, বিমানে বিজনেস ক্লাসে চড়ে যাতায়াত। এইসবই দেখে সকলেই আকৃষ্ট হন। যদিও এই মডেলদের জীবন যাপন নিয়ে রয়েছে নানা বিতর্ক। কীভাবে এই মডেলরা এত টাকা রোজগার করেন, সেই বিষয়ে খোলসা করেছেন এক সাংবাদিক। তিনি এও বলেছেন মডেলিংয়ের আড়ালে চলে অনেক অসাধু ব্যবসা। যার মধ্যে রয়েছে ক্রিকেট বেটিং।

আরও পডুন: দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

ওই সাংবাদিক জানিয়েছেন, খুবই গরীব পরিবার থেকে উঠে আসে মডেলিং করা এই মেয়েরা। আর মুম্বই এসেই বদলে যান তাদের জীবনযাপন। কিন্তু কীভাবে সেটা খুবই কম লোক জানেন। মাসে মাঝে মাঝেই এরা মডেলিংয়ের নামে দুবাই যায়। বলে চার-পাঁচদিনের শ্যুটিং রয়েছে। আদপে শ্যুটিং নয়, দুবাইতে চলে নানা দুষ্কর্ম। তালিকায় বহু এমন কাজ রয়েছে যা জানতে পারলে সাধারণের চোখ কপাল উঠবে। ওই সাংবাদিক জানিয়েছেন, এই মডেলদের শ্যুটিংয়ের নামে দুবাইতে থাকা এজেন্সিগুলি নিয়ে যায়। ক্রিকেটে বেটিংয়ের কাজেও লাগানো হয় তাদের। ভারতে ক্রিকেটে বা খেলা নিয়ে বেটিং নিষিদ্ধ।

গোটা বিষয়টি হয় দুবাইতে। সেই কাজে ব্যবহার করা হয় মডেলদের। যার ফলে মোটা টাকার আয় করে বিএমডব্লুর মতো বিলাসবহুল গাড়ি, মুম্বইতে তিন কামরার ফ্ল্যাটও কেনেন তাঁরা। ওই সাংবাদিক জানিয়েছেন, এমন এক মডেলকে তিনি চেনেন, যিনি করোনাতেও চার্টাড বিমানে করে দুবাই যেতেন, মুম্বইতে বান্দ্রার মতো জায়গায় রয়েছে পাঁচ কামরার ফ্ল্যাট। যদিও কোনও মডেলের নাম প্রকাশ্যে আনতে চাননি ওই সাংবাদিক। তিনি জানিয়েছেন, ‘সবার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে আমার কাছে। যদিও কিছুই প্রকাশ্যে আনব না। আমি শুধু এই মডেলিংয়ের আড়ালে আসল খেলাটা সকলের সামনে আনতে চাইছি।’

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

সোনারপুর ও বালিগঞ্জ স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর