দেড় বছর কাজহীন ছিলেন শুভাশিস মুখোপাধ্যায়, বললেন অভিনয়ে ফেরার সংগ্রামের কথা

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ বিরতির পর আবার ছোটপর্দায় ফিরেছেন জনপ্রিয় অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। বর্তমানে তিনি দেখা দিচ্ছেন নতুন ধারাবাহিক ‘সংসারের সংকীর্তন’-এ। তবে এই প্রত্যাবর্তনের পথ মোটেও সহজ ছিল না। প্রায় দেড় বছর কাজহীন থাকার কঠিন সময়ের কথা অকপটে জানালেন অভিনেতা, যেখানে কখনও কখনও মানসিকভাবে ভেঙেও পড়েছিলেন তিনি।

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ শুভাশিস মুখোপাধ্যায় অভিনয় জীবনে একাধিক জনপ্রিয় কাজ উপহার দিয়েছেন। হাসিখুশি স্বভাব ও মাটির কাছাকাছি মানুষ হিসেবে ইন্ডাস্ট্রিতে তাঁর আলাদা পরিচিতি রয়েছে। বর্তমানে তিনি আবার ছোটপর্দায় ফিরেছেন এবং অভিনয় করছেন ‘সংসারের সংকীর্তন’ ধারাবাহিকে। তবে এই নতুন শুরুর আগে ছিল এক দীর্ঘ অনিশ্চয়তার সময়। অভিনেতা জানান, একসময় তিনি ধারাবাহিক থেকে দূরে সরে বড়পর্দা এবং মঞ্চে কাজের দিকে মন দিয়েছিলেন। পরে যাত্রা দলে যুক্ত হলেও ধীরে ধীরে কাজের সুযোগ কমে আসে।

অভিনেতা বললেন, “যাত্রা থেকে যখন আবার পর্দার অভিনয়ে ফেরার কথা ভাবি, তখন দেখি অনেকটাই এগিয়ে গিয়েছে ইন্ডাস্ট্রি। আরও নতুন শিল্পীরা কাজ শুরু করেছেন। ফলে তখন প্রায় এক-দেড় বছর আমার হাতে কোনও কাজ ছিল না।” এই কঠিন সময়েও নিজেকে ভেঙে পড়তে দেননি অভিনেতা। তবে মানসিক চাপ যে ছিল, তা স্বীকার করেছেন তিনি। শুভাশিস বলেন, “কখনও কখনও বাড়িতে বসে কেঁদেওছি। কিন্তু তাঁর স্ত্রী সবসময় পাশে ছিলেন, সে না থাকলে এই সময়টা পার করা সম্ভব হতো না।” 

আরও পড়ুন: মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ গেল কলেজ ছাত্রীর

এই সময়েই পরিচালক স্নেহাশিস চক্রবর্তী তাঁর পাশে দাঁড়ান বলে জানান অভিনেতা। তিনি বলেন, “স্নেহাশিসই আমাকে ফোন করে বলেছিল, তুমি কী করছ? আমার ধারাবাহিকে কাজ করবে? সেখান থেকেই আবার ছোটপর্দায় ফেরা।” বর্তমানে নতুন ধারাবাহিকে কাজ করতে পেরে খুশি শুভাশিস। গল্পে বাঙাল-ঘটির সম্পর্ক, পারিবারিক টানাপোড়েন ও মজার সমীকরণ তাঁকে আকৃষ্ট করেছে বলেও জানান তিনি। দীর্ঘ বিরতির পর এই নতুন শুরুকে তিনি নিজের জীবনের দ্বিতীয় ইনিংস বলেই মনে করছেন।

কর্মক্ষেত্রে ছোট ভুলে বড় সাজা পেতে পারেন, সাবধানের সঙ্গে কাজ করুন………

সূর্যের রাহুর স্বাতী নক্ষত্রে গোচর! ৬ নভেম্বর পর্যন্ত সুসময় ৪ রাশির জাতকদের

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

আলমারি ছাড়াই জামা-কাপড় রাখুন পরিপাটি, ৫ কৌশলে বদলে ফেলুন ঘরের ভোল

‘প্রয়োজন ছাড়া রাস্তায় নয়’, সৌদিতে বসবাসকারী ভারতীয়দের জন্য সতর্কবার্তা দিল্লির

অল্প বয়সে দ্রুত মোটা হয়ে যাচ্ছে আপনার শিশু? জানুন এর পিছনের কারণগুলি…

স্তনে ফোলাভাব মানেই ক্যানসার নয়, তবুও সাবধানতা অবলম্বনে ভুল করলে চরম ক্ষতি

মা দুর্গার রোষ থেকে বাঁচতে চান? নবরাত্রির আগেই ঘর থেকে সরান এই ৫ জিনিস

ইস্টবেঙ্গলকে হারিয়ে টানা দ্বিতীয়বার শিল্ড ঘরে তুলল মোহনবাগান

সাড়ে তিন বছর বাদে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্ট খেলতে নামছেন নোখিয়ে

কর আধিকারিকদের গ্রেফতারের ক্ষমতা বাতিল, যুগান্তকারী সিদ্ধান্ত জিএসটি কাউন্সিলের

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন

নদী বাঁচাতে দেড় হাজার কিমি সাইকেল চালিয়ে প্রধানমন্ত্রীর দরবারে দুই অশীতিপর