লালকেল্লায় বিস্ফোরণের পরেই মুম্বইতে জারি হাই অ্যালার্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: রাজধানী দিল্লির লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণে ৯ জনের মৃত্যুর পরেই জঙ্গি হামলার আশঙ্কায় বাণিজ্যিক রাজধানী মুম্বইতে ‘উচ্চ সতর্কতা’ বা ‘হাই-অ্যালার্ট’ জারি করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নাকা তল্লাশি চালানোর পাশাপাশি শহর জুড়ে অতিরিক্ত টহলদারি শুরু করেছে মুম্বই পুলিশ। মায়ানগরীতে ঢোকার মুখে বিভিন্ন গাড়িতে তন্নতন্ন করে তল্লাশি চলছে। সংবেদনশীল, জনবহুল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে নজরদারিতে বাড়তি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা শাখাকেও সক্রিয় হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার সন্ধেয় পর পর গাড়ি বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লা। ভয়াবহ বিস্ফোরণে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছেন আরও অন্ততপক্ষে ৩০ জন। আহতদের উদ্ধার করে লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে মনে করছেন দিল্লি পুলিশের আধিকারিকরা।  বিস্ফোরণের জেরে আগুন ধরে যায় বেশ কয়েকটি গাড়িতে। এমনকি লাল কেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর প্রবেশ গেটেও আগুন লেগে যায়। যার ফলে ওই গেট যাত্রীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। বিস্ফোরণের পিছনে কোনও নাশকতা রয়েছে কিনা তা নিয়ে দিল্লি পুলিশের তরফে কিছু জানানো হয়নি। তবে গোটা রাজধানী জুড়েই লাল সতর্কতা জারি করা হয়েছে। লাল কেল্লার কাছে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েছেন রাজধানীবাসী।

পুরনো দিল্লির অন্যতম দর্শনীয় স্থান হল লালকেল্লা। মোঘল সাম্রাজ্যের স্থাপত্য চাক্ষুস করতে বহু মানুষ ও পর্যটক হাজির হন লালকেল্লায়। এদিনও তার অন্যথা হয়নি। সন্ধে ৬টা বেজে ৫৫ মিনিট নাগাদ আচমকাই লালকেল্লার কাছে মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় রাখা পর পর তিনটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। আগুনের গোলা ছুটে গিয়ে আরও একাধিক গাড়িতে আঘাত হানে। রাস্তার উপরেই জ্বলতে থাকে একের পর এক গাড়ি। শক্তিশালী বিস্ফোরণে অনেকেই ছিন্নভিন্ন হয়ে যান। বিস্ফোরণের শব্দ শুনেই জঙ্গি হামলা ভেবে অনেকেই ঊর্ধ্বশ্বাসে ছুটতে থাকেন। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশের বিশাল বাহিনী। গোটা এলাকা ঘিরে নেওয়া হয়। ডেকে পাঠানো হয় বম্ব ডিসপোজাল স্কোয়াড ও ফরেনসিক বিশেষজ্ঞদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় এনআইএ এবং এনএসজি। আগুন নেভাতে দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। জঙ্গি হামলার আশঙ্কায় গোটা রাজধানী জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে।

বিস্ফোরণের সময়ের বেশ কিছু ভিডিও ইতিমধ্যেই সামাজিক যোগাযোগধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে গোটা রাস্তা জুড়ে ছড়িয়ে রক্ত। একটি গাড়ির বনেটে নিথর অবস্থায় ঝুলছে একজনের দেহ। রাস্তায় পড়িয়ে আরও বেশ কয়েকজনের ছিন্নভিন্ন দেহ। পর পর দাঁড়িয়ে থাকা গাড়ি জ্বলছে। দেখে মনে হচ্ছে গোটা এলাকাই যেন জতুগৃহে পরিণত হয়েছে। শক্তিশালী বিস্ফোরণ নিয়ে মুখ খোলেননি দিল্লি পুলিশের শীর্ষ কর্তারা। তবে সাধারণ মানুষ মনে করছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ ও গোয়েন্দারা সম্পূর্ণ ব্যর্থ। রাজধানীতে নিরাপত্তা বলে কিছু আর অবশিষ্ট নেই।

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…