চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বোমা মেরে গাড়ি উড়িয়ে দেব’, একনাথ শিন্ডের প্রাণনাশের হুমকি দিয়ে পুলিশকে মেল

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: প্রাণণাশের হুমকি পেলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) গোরেগাঁও ও জেজে মার্গ থানায় ইমেল পাঠিয়ে ওই হুমকি দেওয়া হয়েছে। হুমকি ইমেলের পরেই শিবসেনা (শিন্ডেগোষ্ঠী) সুপ্রিমোর নিরাপত্তা বাড়িয়েছে মুম্বই পুলিশ। যে আইপি অ্যাড্রেস থেকে ওই হুমকি মেল এসেছে তার মালিককে শনাক্তকরণের চেষ্টা চালাচ্ছেন মুম্বই পুলিশের সাইবার অপরাধ শাখার আধিকারিকরা।

মুম্বই পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন ‘এদিন গোরেগাঁও ও জেজে মার্গ থানায় পর পর দুটি ইমেল আসে। ওই ইমেলে হুমকি দেওয়া হয়, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের গাড়ি বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে। ওই হুমকি পাওয়ার পরেই যে আইপি অ্যাড্রেস থেকে মেল এসেছে, তার মালিককে শনাক্ত করার চেষ্টা চলছে। কোনও ঝুঁকি না নিয়ে উপমুখ্যমন্ত্রীর নিরাপত্তা বাড়ানো হয়েছে। কোনও জঙ্গি সংগঠন ওই হুমকি মেলের পিছনে রয়েছে কিনা,তা খতিয়ে দেখা হচ্ছে।’

উল্লেখ্য, এই প্রথম প্রাণনাশের হুমকি পেলেন শিন্ডেসেনা সুপ্রিমো, তা নয়। এর আগে চলতি বছরের ১১ ফেব্রুয়ারি একনাথ শিন্ডে ও তাঁর সাংসদ পুত্র শ্রীকান্ত শিন্ডেকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল এক কলেজ ছাত্র। সমাজমাধ্যমে ওই হুমকি দেওয়া হয়েছিল। তদন্তে নেমে ওই হুমকি কাণ্ডের হোতা ১৯ বছরের কলেজ পড়ুয়াকে গ্রেফতার করেছিল পুলিশ।  

Published by:

Share Link:

More Releted News:

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

কর্ণাটকে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত ৪, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ