ধর্ষিতাকে বিয়ের শর্তে ধর্ষণে অভিযুক্তকে জামিন দিল বোম্বে হাইকোর্ট

যদিও মামলা দায়েরের পর থেকেই রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে নির্যাতিতা।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ধর্ষিতাকে বিয়ের শর্তে ধর্ষণে অভিযুক্ত এক যুবকের জামিন মঞ্জুর করল বোম্বে হাইকোর্ট। বিচারপতি ভারতী ডাংরে ওই জামিন মঞ্জুর করে জানিয়েছেন, ‘নির্যাতিতা তরুণীর খোঁজ পাওয়া গেলে এক বছরের মধ্যে তাঁকে বিয়ে করতে হবে অভিযুক্তকে।’ যদিও মামলা দায়েরের পর থেকেই রহস্যজনকভাবে উধাও হয়ে গিয়েছে নির্যাতিতা। বিয়ে করার শর্তের পাশাপাশি ২৫ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে ওই জামিন মঞ্জুর করা হয়েছে।

আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে মুম্বই পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ জানান ২২ বছরের এক তরুণী। অভিযোগপত্রে তিনি বলেন, ‘২০১৮ সাল থেকেই অভিযুক্তের সঙ্গে সম্পর্ক ছিল। দুজনের পরিবারই বিষয়টি জানত। এক সময়ে ভালবাসার সম্পর্ক শারীরিক সম্পর্কে গড়ায়। যার ফলে গর্ভবতী হয়ে পড়ি। ২০১৯ সালে অভিযুক্তকে বিষয়টি জানানো হয়। আর ওই ঘটনার পরেই অভিযুক্ত এড়িয়ে যেতে থাকে। পরিবারের কেউ যাতে লজ্জাজনক বিষয়টি জানতে না পারে তার জন্য রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে চলে আসি। ২০২০ সালে এক সন্তানের জন্ম দিই।’ বিয়ের প্রলোভন দেখিয়ে সহবাসের নামে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।  

কিন্তু মামলা দায়েরের কিছুদিন বাদেই সন্তানকে নিয়ে  রহস্যজনকভাবে উধাও হয়ে যান অভিযোগকারিনী। পুলিশ তন্নতন্ন করে খুঁজলেও নির্যাতিতার কোনও খোঁজ পায়নি। জামিন চাইতে গিয়ে বোম্বে হাইকোর্টে দাঁড়িয়ে অভিযুক্ত যুবক জানায়, নির্যাতিতা তরুণীকে বিয়ে করার পাশাপাশি তাঁর সন্তানের পিতৃপরিচয় দিতেও রাজি। এর পরেই ধর্ষণে অভিযুক্তের জামিন মঞ্জুর করেন বিচারপতি ভারতী ডাংরে। তবে তরুণীর রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘কেন নির্যাতিতা তরুণী আইনি লড়াইয়ের প্রক্রিয়াকে এড়িয়ে গেলেন তার পিছনে নিশ্চিত কোনও কারণ রয়েছে।’

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

ইরানকে গুঁড়িয়ে দিতে বোমারু বিমান, যুদ্ধজাহাজ পাঠাচ্ছেন ট্রাম্প

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা

পডুয়াদের আন্দোলনে পাশে নেই, ‘ডিগবাজি’ খেয়ে জানালেন অরিজিৎ

‘বারণ সত্ত্বেও শোনেনি’, সিকিম ধসে ছেলেকে হারিয়ে আক্ষেপ মায়ের