মিরাট কাণ্ডে অভিযুক্ত মুসকান গর্ভবতী, জেলেই চিকি‍ৎসার ব্যবস্থা কারা কর্তৃপক্ষের

মিরাটের বহুল আলোচিত সৌরভ হত্যা মামলার চাঞ্চল্যকর মোড়। প্রধান অভিযুক্ত মুসকান রাস্তোগি গর্ভবতী। জেলেই হবে মুসকানের গর্ভাবস্থা পরীক্ষা।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মিরাটের বহুল আলোচিত সৌরভ হত্যা মামলার চাঞ্চল্যকর মোড়। প্রধান অভিযুক্ত মুসকান রাস্তোগি গর্ভবতী। জেলেই হবে মুসকানের গর্ভাবস্থা পরীক্ষা। বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে মুসকানের চিকিৎসার ব্যবস্থা করলেন কারা কর্তৃপক্ষ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ইতিমধ্যেই মিরাট জেল প্রশাসক এই বিষয়ে মিরাটের প্রধান চিকিৎসা কর্মকর্তাকে একটি চিঠি দিয়েছেন। চিঠিতে স্ত্রীরোগ বিশেষজ্ঞকে কারাগারে পাঠানোর আর্জি জানিয়েছেন জেল প্রশাসক। প্রয়োজনে জেলেই মুসকানের গর্ভাবস্থা পরীক্ষা করানো হবে। মিরাটের প্রধান চিকিৎসা কর্মকর্তা একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞকে কারাগারে পাঠিয়েছেন। তিনি প্রথমে মুসকানের একটি সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করেছেন। পরে গর্ভাবস্থার লক্ষণ দেখে আবারও একটি পরীক্ষা করেছেন এবং রিপোর্টে পজিটিভ এসেছে। অর্থাৎ মুসকান গর্ভবতী, তবে সৌরভ না সাহিল তাঁর সন্তানের বাবা, তা জানা যায়নি।

বর্তমানে মুসকান পুরোপুরি সুস্থ। তাঁর স্বাস্থ্যগত গুরুতর কোনও সমস্যা নেই। সম্প্রতি জানা গিয়েছিল, জেলে অসুস্থ হয়ে পড়েছেন মুসকান। কিন্তু এই অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন জেল সুপারিনটেনডেন্ট বীরেশ রাজ। তিনি জানিয়েছেন, মুসকান খুবই ভাল আছেন এবং তাঁর নেশার লক্ষণ গুলিও পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। তবে মুসকানের গর্ভাবস্থা প্রসঙ্গে সিনিয়র জেল সুপারিনটেনডেন্ট জানিয়েছেন, ‘যখন মহিলা অপরাধী কারাগারে থাকেন, তখন নিয়মিত তাঁর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। বিশেষ করে যদি কোনও মহিলা গর্ভবতী হন বা এমন কোনও সম্ভাবনা থাকে, তাহলে জেল প্রশাসন সময়ে সময়ে তাঁর উপর নজর রাখে। মুসকানের ক্ষেত্রেও একই কাজ করা হচ্ছে।’

এদিকে জেল সূত্রে জানা গিয়েছে, মুসকান জেলে সেলাই শেখার ইচ্ছা প্রকাশ করেছিলেন। তাই তাঁকে এখন সেলাই এবং সূচিকর্ম শেখানো হচ্ছে এবং সে ধীরে ধীরে তা শিখছে। তাই তিনি মানসিকভাবে স্থিতিশীল। এবং কারাগারের পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলার চেষ্টা করছেন। প্রসঙ্গত, গত ৩ মার্চ রাতে, মুসকান রাস্তোগি তাঁর প্রেমিক সাহিলের সঙ্গে মিলে তাঁর নিজের স্বামী সৌরভকে হত্যা করেন। যিনি পেশায় জাহাজে কর্মরত ছিলেন। খুনের পর সৌরভের দেহ টুকরো টুকরো করে কেটে একটি নীল ড্রামে ভরে সিমেন্ট দিয়ে সিল করে দেন। এরপরে তাঁরা বেড়াতে চলে যান। এমনকী যাতে কারো সন্দেহ না হয়, তাই খুন করা স্বামীর ফোন থেকেই তাঁর বোনকে ম্যাসেজ করতে থাকেন। অবশেষে মুসকান এবং সাহিল উভয়কেই পুলিশ গ্রেফতার করে কারাগারে পাঠায়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার