মুসলিম বৃদ্ধকে দিয়ে ‘জয় শ্রী রাম’ বলালেন বিজেপি নেতা, ভাইরাল ভিডিও

আগে 'জয় শ্রী রাম' স্লোগান দিন, তারপর খাবার পাবেন, মুসলিম বৃদ্ধকে দিয়ে 'জয় শ্রী রাম' বলালেন এক বিজেপি নেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিন, তারপর খাবার পাবেন, মুসলিম বৃদ্ধকে দিয়ে ‘জয় শ্রী রাম’ বলালেন এক বিজেপি নেতা। যদিও এই ঘটনায় অনেকেই ওই বিজেপি নেতার প্রশংসা করেছেন, কিন্তু বেশিরভাগ মানুষই দ্বিমত পোষণ করেছেন। সোশ্যাল মিডিয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওটি উত্তর প্রদেশের সিদ্ধার্থ নগরের একটি গণভোজের অনুষ্ঠানের। যেখানে দেখা যাচ্ছে, একজন বিজেপি নেতা দাঁড়িয়ে থেকে সকল গরীব-দুঃখীদের খাবার বিতরণ করছেন। এরপর সাদা জালের টুপি পরা একজন মুসলিম বৃদ্ধ তাঁর কাছে খাবার চাইতে এলে তিনি বলেন, আগে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিন, তারপর পুরি সবজি পাবেন।

মঙ্গলবার দুপুর তিনটে নাগাদ সিদ্ধার্থনগর জেলার ডুমুরিয়াগঞ্জ ব্লকের সামনে একটি গণভোজ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন বিজেপি নেতা লবকুশ ওঝা। তিনি নিজে দাঁড়িয়ে থেকে দলীয় কর্মীদের পাশাপাশি সেখানে থাকা গরীব-দুঃখীদের খাবার বিতরণ করেন। যা দেখে একজন স্থানীয় মুসলিম বৃদ্ধও থালা হাতে বিজেপি নেতার কাছে খাবার চান। তখন বিজেপি নেতা তাঁকে দেখে একটু হেসে বলেন, ‘খাবার নিতে হলে প্রথমে জয় শ্রী কৃষ্ণ বা রামের নাম নিতে হবে, তারপরেই আপনি খাবার পাবেন।’ সেইমতো মুসলিম ব্যক্তিটিও খাবারের জন্যে নীচু স্বরে ‘জয় শ্রী রাম’ বলেন। এরপরেই তাঁকে বিজেপি নেতা খাবার দেন।

বিষয়টি কিছু কিছু মানুষের কাছে প্রশংসিত হলেও কেউ কেউ বিজেপি নেতার এমন আচরণে অবাক হয়েছেন। কেউ কেউ বলছেন, কোনও ধর্মের মানুষকে অন্য ধর্মকে নিয়ে স্লোগান দেওয়ায় বাধ্য করা উচিত নয়। ‘আমদেরকেও কেউ মুসলিমদের ধ্বনি উচ্চারণ করতে বাধ্য করালে আমরা তা শুনব না।’ আবার কেউ কেউ বিজেপি নেতার আচরণে মুগ্ধ হয়ে জানিয়েছেন, কী সুন্দর ভাবে তিনি দুই সম্প্রীতির মিলন ঘটালেন। এটি শিক্ষণীয়। ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানমঞ্চের পাশে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, আটক যুবক

কুড়ুল দিয়ে মায়ের দেহ দুই টুকরো করল ‘নরপিশাচ’ ছেলে, হাড়হিম ঘটনা কোলাঘাটে

STF-এর হাতে গ্রেফতার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শাহানুর মন্ডল

কাশির সিরাপ পাচারের অভিযোগে মালদহে আটক তৃণমূল নেতা মারুফ শেখ

পুরোহিত ডেকে জীবিত মেয়ের শ্রাদ্ধ ও পিণ্ডদান করলেন বাবা, কেন এমন কঠিন সিদ্ধান্ত?

ভাঙনের মরশুমে উঠছে বাইপাসের তৃণমূলের কার্যালয়, বাড়ির দখল নিলেন মালিক

গুজরাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত ৫, আহত বহু

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

প্রায় অর্ধেক দামে বাড়ি নিয়ে আসুন ৫৫ ইঞ্চির স্মার্ট টিভি, কোথায় পাবেন?

BSNL এর আকর্ষণীয় অফার, ২৪৯ টাকার রিচার্জে মিলবে ৩৫ দিনের ভ্যালিডিটি

বর্ষায় বেড়ানোর পরিকল্পনা করছেন? জেনে নিন সেরা ৮ গন্তব্যের খুঁটিনাটি