মুসৌরির রাস্তায় প্রকাশ্যে গুণ্ডামি, কাশ্মীরি শাল বিক্রেতাদের উপর হামলা

এমন তর্কাতর্কির পরেই ওই লোকজন শাল বিক্রেতাকে কষিয়ে চড় মারে। এরপর অভিযুক্ত ওই কাশ্মীর শাল বিক্রেতার পরিচয়পত্র দেখতে চান।

Share:

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁও সন্ত্রাসী হামলার আবহে উত্তরাখণ্ডে কাশ্মীরি শাল বিক্রেতাদের উপর হামলা। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হচ্ছে এই ভিডিওটি। যেখানে দেখা যাচ্ছে, উত্তরাখণ্ডের মুসৌরির মল রোডে একজন কাশ্মীরি শাল বিক্রেতার উপর চড়াও হয়েছেন একদল লোকজন। তাঁকে ধরে লাগাতার চড় মারছে যুবকের দল। ভিডিওতে পুরো ঘটনাটি ফুটে উঠেছে। ভিডিওতে একজনকে বলতে শোনা যাচ্ছে যে, ‘আমি তোমাকে চারবার বলেছি এখানে বিক্রি করতে না আসতে। তাও তুমি এখানে আসছো?’ এমন তর্কাতর্কির পরেই ওই লোকজন শাল বিক্রেতাকে কষিয়ে চড় মারে। এরপর অভিযুক্ত ওই কাশ্মীর শাল বিক্রেতার পরিচয়পত্র দেখতে চান। তাঁরা আধার কার্ড দেখালে প্রমাণিত হয়ে যায় যে শাল বিক্রেতা একজন কাশ্মীরি। এর পরেই একজন বলে ওঠেন, ‘জম্মু-কাশ্মীর থেকে এসেছিস, এরপর তোকে এখানে দেখলে টুকরো টুকরো করে কেটে ফেলব।’

এই ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এ প্রসঙ্গে, দেরাদুন এর SSP অজয় সিংহ জানিয়েছেন, ইতিমধ্যেই তাঁদের নজরে এসেছে ভিডিওটি। আসলে মুসৌরির মল রোডে তিনজন ব্যক্তি নানা জিনিসপত্র বিক্রি করছিলেন। তখনই একজন কাশ্মীরি যুবকের সঙ্গে তাঁদের বচসা বাঁধে। কাশ্মীরি জানার পর যুবককে ব্যাপক মারধর করেন ওই ব্যক্তি দের দল। ঘটনাটি ঘটেছিল, গত ২৩ এপ্রিল। পরে অবশ্য পুলিশের উপস্থিতিতে তিন যুবকই ওই কাশ্মীরি শাল বিক্রেতার কাছে ক্ষমা চেয়েছে। জিজ্ঞাসাবাদের সময়, তিনজনই বলেছেন, গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও-তে অতর্কিত জঙ্গি হামলায় তাঁরা ক্ষুব্ধ। যেখানে নির্মমভাবে ২৬ জন পর্যটককে গুলি করা হত্যা করা হয়েছে। তাঁদের উদ্দেশ্য কোনও ধর্ম-সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করা নয়।

তিনজনেই তাঁদের কৃত কর্ম স্বীকার করে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন। পাশাপাশি তাঁদের সতর্ক করা হয়েছে যে, ভবিষ্যতে যেন এই ধরনের কাজকর্ম আর না করেন তাঁরা। তবে এই মামলায় এখনও FIR দায়ের করা হয়নি। অভিযুক্ত রা হলেন তেহরি গাড়োয়ালের বাসিন্দা সুরজ সিং, দেরাদুনের মুসৌরির বাসিন্দা প্রদীপ সিংহ এবং দেরাদুনের মুসৌরির বাসিন্দা অভিষেক উনিয়াল। এসএসপি বলেন, কাশ্মীরি শিক্ষার্থীদের জন্য সংবেদনশীল এলাকাগুলিতে পুলিশ নজর রাখছে এবং পরিবেশ নষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এদিকে কাশ্মীরে ২৬ জন পর্যটককে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশবাসী ক্ষুব্ধ। এর প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। এখন এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে NIA-কে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার