প্রেমিকের সঙ্গে মিলে শ্বশুরকে খুন, একমাস বাদে পুলিশের কাছে আত্মসমর্পণ পুত্রবধূর

পরকীয়ার জের, পথের কাঁটা সরাতে শ্বশুরকে বিষ খাইয়ে মেরে একমাস পরে থানায় গিয়ে অপরাধ স্বীকার করলেন পুত্রবধূ।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরকীয়ার জের, পথের কাঁটা সরাতে শ্বশুরকে বিষ খাইয়ে মেরে একমাস পরে থানায় গিয়ে অপরাধ স্বীকার করলেন পুত্রবধূ। এমনকী এও জানালেন, শ্বশুরকে মেরে ফেলার ওষুধ তাঁর প্রেমিকই এনে দিয়েছিলেন। ঘটনাটি ঘটেছে, বিহারের মুজাফফরপুর করজা থানার গোপালপুর গ্রামে। সূত্রের খবর, বহুদিন ধরেই স্বামী-শ্বশুরবাড়ির আড়ালে প্রেম চালাচ্ছিলেন অভিযুক্ত গৃহবধূ। গত ২৩ ফেব্রুয়ারি ৫৫ বছর বয়সী শ্বশুরের মৃতদেহ উদ্ধার হয় তাঁর বাড়ি থেকে। তখনও কেউ বুঝতে পারেনি যে শ্বশুর মারা যায়নি, বরং তাঁকে হত্যা করেছে তাঁরই পুত্রবধূ। যদিও পুলিশ জানিয়েছেন, তাঁদের প্রথম থেকেই পুত্রবধূর উপর সন্দেহ ছিল।

অবশেষে পুলিশকে কষ্ট করতে হয়নি, তিনিই শ্বশুরকে হত্যার একমাস পরে এসএসপি অফিসে গিয়ে দোষ স্বীকার করে নিয়েছেন। এবং তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তথ্য অনুযায়ী, ২৩ ফেব্রুয়ারি, করজা থানার গোপালপুর গ্রামে ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতের নাম প্রকাশ পাসওয়ান। এবং তাঁর পুত্রবধূর নাম সোনি কুমারী। সোনি কুমারী তাঁর স্বীকারোক্তিতে জানিয়েছেন, তিনি একই গ্রামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন।

তাঁর প্রেমিক তাঁকে কথা বলার জন্য একটি মোবাইল ফোন কিনেছিল। কিন্তু তাঁদের প্রেমে বাধা হয়ে দাঁড়াচ্ছিলেন তাঁর শ্বশুর। কারণ তিনি এবং তাঁর শ্বশুর একাই বাড়ি থাকতেন।তাঁর স্বামী পাসওয়ান সঞ্জয় কর্মসূত্রে অসম থাকতেন। একদিন তাঁরা তার শ্বশুরকে হত্যার পরিকল্পনা করেন, এমনকী তার প্রেমিক রানা পাসওয়ান বিষ এনে দিয়েছিল। এরপর শ্বশুরের খাবারে বিষ মিশিয়ে তাঁকে হত্যা করেন সোনি। এই মামলায় মৃতের ছেলে এবং অন্যান্য লোকেরাও এসএসপি অফিসে পৌঁছে অভিযুক্ত মহিলার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। পুলিশ জানিয়েছেন, এই মামলায় তাঁদের প্রথম দিন থেকেই সন্দেহ ছিল যে, এটি বিষক্রিয়ার কারণে মৃত্যু। এর আগে ওই মহিলা তাঁর প্রেমিকের বিরুদ্ধে মামলা করেছিলেন। পরে মহিলা নিজেই তার অপরাধ স্বীকার করেছেন এবং তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির