বাবার স্মৃতিতে ‘নগেন্দ্র ভোগ’ নামে একটি বিশেষ আম চাষ করে ভাইরাল কৃষক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিহারের মুজাফফরপুর জেলার একজন প্রখ্যাত কৃষক রামকিশোর সিং, যিনি ‘ম্যাঙ্গো ম্যান’ নামেও পরিচিত, আবারও তিনি আলোচনায় এসেছেন। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাঁর ‘নগেন্দ্র ভোগ’ নামক এক অনন্য জাতের আম। নাম শুনলেই কৌতূহল জাগে, আর সামনে এলে চোখ কপালে ওঠা স্বাভাবিক! কারণ এই একটি আমের ওজন হতে পারে প্রায় এক কিলোগ্রাম। শুধু আকারেই নয়, স্বাদ ও বৈশিষ্ট্যেও এই আম এখন চর্চার কেন্দ্রে।

রামকিশোর বাবু বছরের পর বছর ধরে নতুন আমের জাত নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন । তাঁর নিরলস গবেষণার ফলই ‘নাগেন্দ্র ভোগ’। বাবার স্মৃতিকে অমর করে রাখতেই তিনি এই বিশেষ আমের নাম রেখেছেন তাঁর পিতা নগেন্দ্র সিংয়ের নামে। জানা গিয়েছে, চারটি ভিন্ন প্রজাতির সংমিশ্রণে তৈরি হয়েছে এই অভিনব আম। স্বাদে মিষ্টি-টকের অপূর্ব মেলবন্ধন, ঘন ও রসাল শাঁস, আর অত্যন্ত পাতলা আঁটি সব মিলিয়ে ‘নগেন্দ্র ভোগ’ এখন আমপ্রেমীদের কাছে এক নতুন আকর্ষণ। রামকিশোরের দাবি, একটি আম খেয়েই একজনের পেট ভরে যেতে পারে। এর দৈর্ঘ্য প্রায় এক হাতের সমান, যা একে সাধারণ আমের থেকে সম্পূর্ণ আলাদা পরিচিতি দিয়েছে।

আরও পড়ুনঃ গরমে রান্নাঘরে কম সময় কাটাতে চান? জেনে নিন দ্রুত বানানোর কিছু সহজ রেসিপি

কিন্তু এটি বাকি সব প্রজাতির আমের থেকে দেরিতে পাকে। যখন অন্যান্য আমের মৌসুম প্রায় শেষ, তখনই বাজারে আসে ‘নাগেন্দ্র ভোগ’। ফলে বাজারে আলাদা চাহিদা তৈরি হয়েছে এই আমের। দেশ-বিদেশ থেকেও আসছে চাহিদা। যদিও প্রতিকূল আবহাওয়ার কারণে এ বছর ফলন কিছুটা কমেছে, তবুও বাজারে প্রতি কেজি ১০০ থেকে ২০০ টাকা দামে বিক্রি হচ্ছে এই আম। রামকিশোর সিংয়ের বাগানে ‘রেড রয়্যাল’, ‘মিয়া জাকি’-সহ ৫০টিরও বেশি আমের জাত রয়েছে। তবে ‘নাগেন্দ্র ভোগ’ যেন তাঁর সৃষ্টির মুকুটে নতুন এক উজ্জ্বল পালক। বিহারের মাটি থেকে উঠে আসা এই বিশাল আম এখন ভাইরাল নেটদুনিয়ায় ।

নগদে পেমেন্ট করতে গিয়ে বিপাকে গ্রাহক, PVR INOX-কে আইনি নোটিস

৮৩ বছর বয়সে প্রয়াত ইতালির কিংবিদন্তি ফুটবলার স্যান্দ্রো মাজ্জোলা

বিদ্রোহিনী, তেহরানের রাস্তায় হিজাব ছাড়াই ১০ কিমি ম্যারাথনে দৌড়ালেন তরুণীরা

স্বাদ ও স্বাস্থ্যের অনন্য মেলবন্ধন! বাড়িতে বানিয়ে নিন ভুট্টার লুচি

নতুন স্বাদ চান? রইল পনির পোস্তর সিক্রেট রেসিপি

‘দিদির কথাতেই প্রার্থীপদ প্রত্যাহার করছি না,’ ডিগবাজি খেয়ে জানালেন রেজিনগরের রবিউল

‘অভিষেক শর্মাকে অপহরণ করব’, ভাইরাল আফগান তরুণীর মন্তব্য

হঠাৎ বাড়িতে নিরামিষাশী অতিথি? বানিয়ে ফেলুন জিভে জল আনা সয়াবিনের পদ

নন্দীগ্রামের পর রেজিনগরেও প্রার্থী হারালেন মমতা, মনোনয়ন প্রত্যাহার রবিউলের

তিরুপতি লাড্ডুর ঘি-তে পাম তেল! ইডির হাতে গ্রেফতার সুকৃতি ফুডসের প্রোমোটার

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

মধ্যপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা, নর্দমার নোংরা জলে ভেসে গেল ভক্তদের গাড়ি, মৃত ৮

‘রাস্তা না হলে ভোট দেব না,’ সিন্ধিয়াকে ঘিরে বিক্ষোভ, পাল্টা গ্রামবাসীদের সতর্ক করলেন কেন্দ্রীয়মন্ত্রী

মহিলাদের পোশাকে তিন মাস হোটেলে ‘গা-ঢাকা’! পুরুলিয়ায় আটক ৪ বাংলাদেশি যুবক