মুজাফফরপুরে বন্দে ভারত-সহ পরপর ৩ ট্রেনে হামলা, আতঙ্কে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারের মুজাফফরপুরে রবিবার সন্ধ্যায় পরপর তিনটি ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় রেল নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। মাত্র দেড় ঘণ্টার ব্যবধানে বন্দে ভারত এক্সপ্রেস-সহ তিনটি ট্রেনকে লক্ষ্য করে হামলা চালানো হয়। একাধিক কোচের জানালার কাচ ভেঙে যাওয়ায় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রথমে হামলার শিকার হয় ২৬৫০১ নম্বর পাটলিপুত্র-গোরখপুর বন্দে ভারত এক্সপ্রেস। মাঝৌলিয়া ও খাবরা এলাকার কাছে ট্রেনটির উপর আচমকাই পাথর ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় বন্দে ভারতের তিনটি কোচের জানালার কাচ ক্ষতিগ্রস্ত হয়। আতঙ্কিত যাত্রীরা সঙ্গে সঙ্গে রেল প্রশাসন ও আরপিএফ-কে বিষয়টি জানান।বন্দে ভারত এক্সপ্রেসে হামলার কিছুক্ষণের মধ্যেই একই রুটে চলাচলকারী ১৫৫৫০ নম্বর পাটনা-জয়নগর ইন্টারসিটি এক্সপ্রেস এবং ১৪০০৬ নম্বর লিচ্ছবি এক্সপ্রেসেও পাথর ছোড়া হয়। দুটি ট্রেনেরই একাধিক কোচের জানালার কাচ ভেঙে যায় বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু

ঘটনার খবর পেয়ে তৎপর হয়ে ওঠে রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) এবং জিআরপি। তদন্ত শুরু হয়েছে এবং বন্দে ভারত এক্সপ্রেসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, রেললাইনের ধারে থাকা কিছু শিশু দুষ্টুমি করে পাথর ছুড়তে পারে। যদিও অসামাজিক চক্রের যোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রেল পুলিশ। রেলওয়ে পুলিশ সুপার বীণা কুমারী জানিয়েছেন, ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন, ট্রেনে পাথর ছোড়ার সঙ্গে জড়িত কাউকেই রেয়াত করা হবে না। সিসিটিভি ফুটেজের সাহায্যে অভিযুক্তদের শনাক্ত করে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

‘চেজ মাস্টার’ কোহলির প্রশংসায় পঞ্চমুখ পাকিস্তানের তারকা ক্রিকেটার, বললেন বড় কথা

অন্নপূর্ণার প্রাপক তালিকায় সরকারি কর্মী-মৃত ব্যক্তি! নতুন করে যাচাই, দীপাবলির আগেই নভেম্বরের টাকা

রাজ্যের নয়া শিল্পনীতির ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী

ইয়েমেনে সৌদির ভয়াবহ হামলা, নিহত ২০

একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা! কালীপুজো-দীপাবলিতে ঠান্ডা আমেজ পাবে বাংলা?

নির্বাচনে হারের পর প্রথম ভাষণে হোয়াইট হাউসের বলরুমের গল্প শোনালেন ট্রাম্প

গীতার বাণী

আজকের রাশিফল: মা লক্ষ্মীর কৃপায় অর্থলাভ, কারা থাকবেন সাবধানে?

বৃহস্পতিতেও সঙ্গে রাখুন ছাতা, শহরে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

শুক্রবারের আগে পুরভোটের নির্ঘন্ট নয়, কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের

জ্ঞানেশ কুমারদের রক্ষাকবচ সংক্রান্ত মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের

বাইকপ্রেমীদের জন্য বড় চমক! লঞ্চ হল নতুন TVS RTR 125

ধনতেরাসে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, দীপাবলিতে ৩ রাশির ভাগ্যবদল! উপচে পড়বে টাকা

৯ নভেম্বরের মধ্যে রিচার্জ না করলে বন্ধ হচ্ছে BSNL-এর ১ টাকার প্ল্যান!