ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : অবশেষে ইডি দফতরে সোমবার সকালে হাজির হলেন বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পু (Sona Pappu)। আর্থিক প্রতারণা ও তোলাবাজির মামলায় সোনা পাপ্পুকে তলব করেছিল ইডি (ED)। একাধিকবার ডাকার পরেও হাজিরা দেননি বিশ্বজিৎ পোদ্দার। কাঁকুলিয়া তাণ্ডবের পর থেকে অধরা ছিলেন তিনি। অবশেষে ভোট মেটার পরে সোমবার সিজিও কমপ্লেক্সে হাজির হলেন তিনি।

এদিন তিনি বলেছেন, আত্মসমর্পণ নয়। তাঁকে ডাকা হয়েছিল বলে তিনি দেখা করতে এসেছেন। কোনও ধরনের বোমাবাজির সঙ্গে যুক্ত নন বলেও এদিন জানিয়েছেন তিনি। শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গেও তাঁর সামনাসামনি দেখা হয়নি বলেও জানালেন সোনা পাপ্পু (Sona Pappu)। কোনও ধরনের বেআইনি কাজের সঙ্গে তিনি জড়িত নন। তিনি আরও বলেছেন, তাঁকে গ্রেফতার করা হলে আইনের মাধ্যমে যা করার করবেন। তোলাবাজির সঙ্গেও তিনি জড়িত নন।

গত ২ এপ্রিল সোনা পাপ্পুর ফার্নরোডের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল। সেই সময় প্রায় ২ কোটি টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পাশাপাশি একটি দামি গাড়ি এবং প্রায় ৩০০ পাতার নথিও বাজেয়াপ্ত করা হয়েছিল। একটি দেশি বন্দুকও উদ্ধার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগে মামলা রয়েছে। কসবা ও বালিগঞ্জ এলাকায় বিভিন্ন সিন্ডিকেটের নিয়ন্ত্রণ তাঁর হাতেই রয়েছে বলে অভিযোগ। তাঁর বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা ও নথি নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর। 

ইডি সূত্রে খবর, প্রভাবশালী সিন্ডিকেট তৈরি করে কাজ করত সোনা পাপ্পু। নির্মাণ ব্যবসায় প্রভাবশালীদের কাজে লাগাত সে। তাঁদের কালো টাকাও এই নির্মাণ ব্যবসায় লাগানো হয়েছে বলে অনুমান করছেন তদন্তকারীরা। 

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক

‘একমাত্র তুমি আমার উপর বিশ্বাস রেখেছিলে’, প্রখ্যাত গায়িকা জানকির মৃত্যুতে শোকস্তব্ধ তৃষা

বাবা-মা নয়, ২৮ কোটির সম্পত্তি বন্ধুর নামে লিখে দিলেন ১৯ বছরের তরুণ

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

‘আবারও কষ্ট করতে হয়েছে’, সেমিফাইনালে উঠেও কেন এমন পোস্ট করলেন মেসি?

মেয়ের উপর নৃশংস অত্যাচার, সহ্য করতে না পেরে কাটারি দিয়ে জামাইকে কোপাল শ্বশুর

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

সেবাশ্রয় কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR

রবিবার ছুটির দিনেও ভিজবে তিলোত্তমা! ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

বাইকটি দেখে থমকে যান পথচারীরা, তারপর সামনে যা মিলল…

ইরান-আমেরিকার যুদ্ধের আবহে ঘনিষ্ঠ সহযোগীকে হারালেন ট্রাম্প

ফর্ম ৬-এ নতুন নিয়ম! বাবা-মায়ের এসআইআর তথ্য না দিলে কি ভোটার তালিকায় নাম উঠবে না?