‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে মঙ্গলবার বিক্ষোভ দেখানোর জন্য রাহুল গান্ধির বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। যদিও পুলিশের ‘অ্যাকশন’কে পাত্তাই দিচ্ছেন না লোকসভার বিরোধী দলনেতা। বুধবার (৭ অক্টোবর) দিল্লির এক রেস্তরাঁয় বিরোধী দলের সাংসদদের সঙ্গে মধ্যাহ্নভোজনে যোগ দেওয়ার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খানিকটা রসিকতার সঙ্গে তিনি বলেন, ‘এ নিয়ে আমার বিরুদ্ধে ৪৫টি এফআইআর দায়ের হয়েছে। আমি চাই আমার বিরুদ্ধে ১০০ এফআইআর দায়ের হোক। সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছি।’ রাহুলের কথা শুনে হেসে ফেলেন অন্যান্যরাও।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (৬ আক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে নির্বাচন সদন ঘেরাও করার কর্মসূচি ছিল কংগ্রেসের। কিন্তু পুলিশ রাহুল গান্ধি-প্রিয়াঙ্কা গান্ধিদের আটকে দেয়। এর পরে আকাশবাণীর সামনেই দুজনে বসে পড়েন। টানা নয় ঘন্টা ধর্নায় বসার পর রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করে দিল্লি পুলিশ। বুধবার সকালে লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে দিল্লি পুলিশে এফআইআর দায়ের করে আকাশবাণী কর্তৃপক্ষ।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশের ইস্তফার দাবিতে কিভাবে আন্দোলন গড়ে তোলা হবে তার রণকৌশল ঠিক করতে জনপথে ‘সাগর রত্ম’ রেস্তরাঁয় বিরোধী সাংসদদের মধ্যাহ্নভোজে আমন্ত্রণ জানিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিভিন্ন দলের শতাধিক সাংসদ ওই মধ্যাহ্নভোজে সামিল হয়েছিলেন। বিরোধী সাংসদদের জড়ো হওয়া নিয়ে সতর্ক ছিল দিল্লি পুলিশ। কেননা, সাগর রত্ন রেস্তরাঁ থেকে যন্তরমন্তরের দুরত্ব ১০০ মিটারের মতো। ফলে আগেভাগেই যন্তরমন্তরে বিভিন্ন প্রবেশপথের মুখে ব্যারিকেড বসানো হয়েছে।

মধ্যাহ্নভোজে যোগ দেওয়ার মুখে সাংবাদিকদের  এক প্রশ্নের জবাবে রাহুল বলেন, ‘আমার বিরুদ্ধে ৪৫টি এফআইআর রয়েছে। আমি চাই অন্তত ১০০টি এফআইআর দায়ের হোক। সেই লক্ষ্য নিয়েই এগোচ্ছি। একটু বাদেই আমি ও বিরোধী দলের সাংসদরা যন্তরমন্তরে যাচ্ছি ধর্না দিতে। দিল্লি পুলিশ চাইলে এফআইআর দায়ের করতে পারে।’

মুক্তির আগেই ‘রামায়ণ’-এর প্রযোজনা সংস্থার অফিসে আয়কর হানা, বিপাকে নমিত মালহোত্রা

দিল্লিতে ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে বহু

দুই দফা প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের পরেও বেঁচে যাওয়া মার্কিন মহিলার জ্ঞান ফিরল

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

রাজ্যে উঠে যাচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশন, এবার থেকে সব শিক্ষক নিয়োগ করবে SSC

বৃহস্পতিবার মালদহে শুভেন্দু, বন্যার্তদের জন্য একাধিক ঘোষণা

কৃষকদের স্বস্তি দিতে রাজ্য সরকারের বড় উদ্যোগ, ড্রোনে হবে জমিতে কীটনাশক স্প্রে

‘আমার নামে ৪৫টি এফআইআর রয়েছে, লক্ষ্য সেঞ্চুরি করা’, দিল্লি পুলিশকে কটাক্ষ রাহুলের

১০০ বছরের পুরনো রহস্যের সমাধান, রসায়নে নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই

রাস্তার পাশের জঞ্জাল থেকে উদ্ধার ৯ দিন নিখোঁজ থাকা মহিলার দেহ, উধাও হাত-পা

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে

রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়ার ঘোষণা হুমায়ুন কবীরের, হঠা‍ৎ কী হল?

আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচের পরেই মেসিকে আবেগঘন বার্তা বার্সেলোনার