নাগপুরের সাম্প্রদায়িক দাঙ্গার মাস্টারমাইন্ড পুলিশের জালে

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর: সোমবার মহারাষ্ট্রের নাগপুরে সংঘটিত সহিংসতার মূল পরিকল্পনাকারী ফাহিম শামীম খানকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ করা হচ্ছে যে তাঁর উস্কানিতেই বিক্ষোভ সহিংস আকার ধারণ করেছিল। আদালত ফাহিম শামীম খানকে ২১ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ফাহিম নাগপুরের সঞ্জয় বাগ কলোনির যশোধারা নগরের বাসিন্দা।

পুলিশ দাবি করেছে যে প্রধান অভিযুক্ত ৩৮ বছর বয়সী ফাহিম শামীম খান এই হিংসাত্মক দাঙ্গার জন্য দায়ী। শামীম মাইনরিটি ডেমোক্র্যাটিক পার্টির (এমডিপি) নাগপুর শহর সভাপতি। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফাহিম খান।

দাঙ্গায় প্ররোচনার অভিযোগে সোমবার ফাহিম শামীম খানকে গ্রেফতার করা হয়। তিনি ভিড় জড়ো করেছিলেন বলে অভিযোগ। আদালত ফাহিমকে ২১ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে। তদন্তে আরও জানা গিয়েছে যে উস্কানিমূলক বক্তৃতা দিয়ে একটি বিশেষ সম্প্রদায়ের লোককে উস্কেছিলেন তিনি, যার পরে নাগপুরে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়।

প্রসঙ্গত, সোমবার অওরঙ্গজেবের সমাধি নিয়ে বিবাদ সহিংস রূপ নেয়। সোমবার রাতে মহারাষ্ট্রের নাগপুরের মহলে দুটি গোষ্ঠীর মধ্যে বিরোধের পর হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়। মহলের পর গভীর রাতে হংসপুরিতেও সহিংসতা দেখা দেয়। অজ্ঞাত ব্যক্তিরা দোকান ভাঙচুর করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পাথর ছোঁড়ার ঘটনাও ঘটে। হিংসা রুখতে বিভিন্ন এলাকায় কারফিউ জারি করা হয়। হিংসাত্মক ঘটনার সঙ্গে জড়িত ৬০ জনেরও বেশি লোককে আটক করেছে পুলিশ।

কিছুদিন আগে মুক্তি পায় ভিকি কৌশল অভিনীত ‘ছাভা’। এই সিনেমায় অওরঙ্গজেবের চূড়ান্ত অত্যাচার এবং বীর শিবাজী পুত্র শম্ভাজীর চরম বীরত্ব দেখানো হয়। এরপরই অওরঙ্গজেবের বিষয়টি নিয়ে রাজনীতি তপ্ত হতে থাকে। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ কিছুদিন আগে অওরঙ্গজেবের সমাধি অপসারণের কথা বলেছিলেন। বিপরীতে সমাজবাদী পার্টির নেতা আবু আজমি আবার অওরঙ্গজেবকে একজন সুশাসক বলে অভিহিত করেন এবং বলেন যে তিনি বিশ্বাস করেন আলমগীর নিষ্ঠুর ছিলেন না। তখন থেকেই বিতর্ক আরও তীব্র হয়। তারপর থেকে অওরঙ্গজেবের সমাধি অপসারণের দাবি ওঠে। কিছুদিন আগে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল হুমকি দিয়েছিল যে, যদি সরকার অওরঙ্গজেবের সমাধি না সরায় তাহলে বাবরির মতো একই পরিণতি হবে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের