আচমকাই মহিলা কামরায় উঠে পড়ল সম্পূর্ণ নগ্ন অবস্থায় এক ব্যক্তি, হাড়হিম কাণ্ড লোকাল ট্রেনে

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মহিলা নিত্যযাত্রীদের নিরাপদ ও সুরক্ষিত যায়াতের জন্য আলাদা কামরার ব্যবস্থা করেছে রেল কর্তৃপক্ষ। কিন্তু এবার সেই মহিলা কামরাতেই নিরাপত্তার ফাঁক গলে উঠে পড়ল সম্পূর্ণ নগ্ন এক ব্যক্তি। সারা শরীরে এক সুতো কাপড়ও ছিল না। আর চোখের সামনে ওই ব্যক্তিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন মহিলা কামরার যাত্রীরা। শেষ পর্যন্ত অবশ্য কামরায় থাকা টিকিট পরীক্ষক সম্পূর্ণ নগ্ন অবস্থায় থাকা ওই ব্যক্তিকে কামরা থেকে নামিয়ে দেন। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে ভয়ঙ্কর ঘটনার ভিডিও। অনেক নেটা নাগরিকই রেল পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।

লজ্জাজনক ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার (১৬ ডিসেম্বর)। অন্যান্য দিনের মতোই বিকেল চারটে বেজে ১১ মিনিটে ছত্রপতি শিবাজি মহারাজ স্টেশন (সিএসএমটি) থেকে কল্যাণগামী লোকাল ট্রেন ছেড়েছিল। ওই ট্রেনটিতে বাড়িমুখো যাত্রীদের প্রচণ্ড ভিড় হয়েছিল। ঘাটকাপোর স্টেশনে ট্রেন পৌঁছতেই মহিলা কামরায় উঠে পড়েন সম্পূর্ণ নগ্ন এক ব্যক্তি। দরজার কাছেই দাঁড়িয়ে ছিলেন। চোখের সামনে সম্পূর্ণ নগ্ন এক পুরুষকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন কামরায় থাকা মহিলা যাত্রীরা। অনেকেই ভয়ে সিঁটিয়ে যান। কান্নাকাটিও শুরু করে দেন অনেকে। চি‍ৎকার করে সংলগ্ন কামরার পুরুষ যাত্রীদের সাহায্যও চাইতে থাকেন।

মহিলা যাত্রীদের আর্ত চি‍ৎকার শুনেই কামরায় ছুটে আসেন সংলগ্ন পুরুষ কামরায় থাকা টিকিট পরীক্ষক। পরের স্টেশনেই নগ্ন ব্যক্তিকে ট্রেন থেকে জোর করে নামিয়ে দেন তিনি। ইতিমধ্যেই ওই হাড়হিম করা ঘটনার ৩২ সেকেন্ডের এক ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। লতা আড়গাড়ে নামে এক মহিলা নিত্যযাত্রী ঘটনার বিবরণ দিতে গিয়ে বার বার আঁতকে উঠেছিলেন। তাঁর কথায়, ‘রেল কর্তৃপক্ষ বার বার মহিলা যাত্রীদের নিরাপত্তার কথা বলছেন। এই কী নিরাপত্তার নমুনা?’ সোমবারের ঘটনার পরেই প্রতিটি স্টেশনে মহিলা কামরার সামনে রেল সুরক্ষা পুলিশ (আরপিএফ) মোতায়েনের দাবি জানিয়েছেন মহিলা যাত্রীরা। অনেকেই ক্ষোভ উগরে বলেছেন, ‘এমন ঘটনা এই প্রথম ঘটল, তেমনটা নয়। মাঝে মধ্যে মহিলা কামরায় মদ্যপ পুরুষ যাত্রী ওঠেন। মহিলাদের সঙ্গে অসভ্যতামি করেন। টিকিট পরীক্ষক ঠিক সময়ে ব্যবস্থা না নিলে বড় কিছু ঘটে যেতে পারত।’ সমালোচনার মুখে পড়ে রেলের তরফে কুরলার জিআরপি থানায় এক অজ্ঞাতপরিচয়ধারীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক