‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভ বেড়েই চলেছে। সেই পরিস্থিতিতেই বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে তিনি জানান, প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে কেন্দ্র সরকার বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তাঁর দাবি, দেশের যুবসমাজের ভবিষ্যৎ সুরক্ষিত রাখাই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।

এক্স-এ প্রকাশিত বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের ছাত্র-যুবকদের ভবিষ্যৎ নিয়ে কোনওরকম আপস করা হবে না। প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দফতর এবং প্রশাসনিক কর্তাদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।’ তিনি জানান, ‘যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতে চাইবে, তাদের কাউকেই রেহাই দেওয়া হবে না।’ প্রধানমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ফাস্ট-ট্র্যাক আদালত গঠন সরকারের বৃহত্তর পরিকল্পনারই অংশ। ইতিমধ্যেই প্রশ্নপত্র ফাঁস রুখতে এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে একাধিক পদক্ষেপ করা হয়েছে। 

আরও পড়ুন: নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

এই ঘোষণার আগে দিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলন আরও তীব্র হয়েছে। ককরোচ জনতা পার্টি (সিজেপি)-সহ বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সরব। তাদের অভিযোগ, একের পর এক প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সরকারের ব্যর্থতার দায় এড়ানো যায় না। এই ইস্যুতে সংসদের ভিতরেও টানাপোড়েন অব্যাহত রয়েছে। এই ইস্যুতে সংসদের ভিতরেও টানাপোড়েন অব্যাহত রয়েছে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি বুধবার দাবি করেন, গত এক দশকে দেশে ১৫০-রও বেশি প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও কোনও মামলায় কার্যকর শাস্তি হয়নি। তার অভিযোগ সরকার শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় ব্যর্থ হয়েছে। সেই প্রেক্ষিতেই প্রধানমন্ত্রী ফাস্ট-ট্র্যাক আদালতের ঘোষণা করলেন বলে রাজনৈতিক মহলের একাংশের মত। এর আগেও এনডিএ-র বৈঠকে প্রধানমন্ত্রী প্রশ্নপত্র ফাঁসকে ‘ঘোর পাপ’ বলে উল্লেখ করেছিলেন। অন্যদিকে বিরোধীরা সংসদে এই বিষয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় রয়েছে। যদিও কেন্দ্র জানিয়েছে, সংসদে এই বিষয় নিয়ে আলোচনায় তাদের আপত্তি নেই। তবে পদত্যাগকে শর্ত করে আলোচনা আটকে রাখার জন্য বিরোধীদেরই দায়ী করেছে সরকার।

কলকাতা ঘোরানোর প্রলোভন দেখিয়ে কিশোরীকে বিক্রি, টানা এক মাস ধরে নারকীয় নির্যাতন!

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও দু’টি দেহ, সিকিমে টানেল বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ২২

যাত্রীসাথী ট্যাক্সি থেকে উদ্ধার বিপুল আগ্নেয়াস্ত্র, হাওড়ায় বড় সাফল্য এসটিএফের

অসমে ভয়াবহ বন্যা পরিস্থিতি, ২৪ ঘন্টায় আরও ১০ জনের মৃত্যু

মা’য়ের লিভ-ইন পার্টনারের চরম নির্যাতনে মৃত্যু ৭ বছরের শিশুর

চায়না ওপেন থেকে ছিটকে গেলেন পিভি সিন্ধু

ইরানের উপর আমেরিকার আক্রমণের প্রতিশোধ! সৌদির দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা হুথিদের

টেরাকোটার কারুকাজে ইতিহাসের অনন্য সাক্ষী, ঘুরে আসুন মুর্শিদাবাদের চারবাংলা মন্দির

‘যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে যারা ছিনিমিনি খেলেছে তাদের ছাড়ব না’, বার্তা মোদির

নিরাপত্তার কারণে আজও বন্ধ দিল্লির ১৬টি মেট্রো স্টেশন, আন্দোলন প্রত্যাহার করতে নারাজ CJP

৪,০৯৮ জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করছে রেল, কবে শুরু আবেদন জমা?

টাকা নয়, এই কারণেই বয়সে বড় পুরুষদের বেছে নিচ্ছেন বর্তমান প্রজন্মের তরুণীরা

মন ভাল রাখতে ডায়েটে রাখুন এই ৭ খাবার, কমতে পারে মানসিক উদ্বেগ

পুষ্যা নক্ষত্রে সূর্য-বৃহস্পতির বিরল সংযোগ, রাতারাতি ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের