এই মুহূর্তে

অরুণাচলে প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরের উদ্বোধন মোদির

নিজস্ব প্রতিনিধি : অরুণাচল প্রদেশের প্রথম গ্রিনফিল্ড বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুন্নত জমিতে কোনও নতুন করে বিমানবন্দর গড়ে তোলা হলে তাকে গ্রিনফিল্ড বিমানবন্দর বলা হয়। নতুন এই বিমানবন্দরের নাম হয়েছে ‘ডোনি পোলো’। যার অর্থ হল সূর্য, চাঁদ। শনিবার এই বিমানবন্দর উদ্বোধন করে মোদি বলেন, ‘নতুন এই বিমানবন্দর অরুণাচলের বাণিজ্য এবং পর্যটনশিল্পে নতুন মাত্রা আনবে। আমাদের সরকার উন্নয়নের ক্ষেত্রে কোনও রাজনীতিকে প্রাধান্য দেয় না’।

রাজধানী ইটানগর থেকে ডোনি পোলোর দূরত্ব ২০ কিলোমিটারের সামান্য বেশি। এত দিন ইটানগরের নিকটতম বিমানবন্দর ছিল ৮০ কিলোমিটার দূরের অসমের লীলাবাড়ি বিমানবন্দর। হলঙ্গির অনাবাদী জমিতে ওই বিমানবন্দরটি গড়তে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়ার খরচ পড়েছে প্রায় ৬৪৫ কোটি টাকা। ২০১৯ সালে এই প্রকল্পের শিলান্যাস করেছিলেন মোদি। চলতি বছরের গোড়া থেকেই ডোনি পোলোতে শুরু হয়েছিল পরীক্ষামূলক বিমান চলাচল। প্রাথমিক ভাবে স্থির হয়েছিল ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিনই আমজনতার জন্য খুলে দেওয়া হবে ওই গ্রিনফিল্ড বিমানবন্দর। কিন্তু শেষ পর্যন্ত তা পিছিয়ে যায়। অরুণাচলবাসীকে নয়া বিমানবন্দর উপহার দেওয়ার জন্য মোদিকে ধন্যবাদ জানিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।

২০১৭ সালে মোদি সরকার দেশের প্রত্যন্ত এলাকাগুলিতে বিমান যোগাযোগ বাড়ানোর উদ্দেশে ১০০টি গ্রিনফিল্ড বিমানবন্দর গড়ার কর্মসূচি ঘোষণা করে। মূলত অনাবাদী জমিতে গড়ে তোলা হচ্ছে এই বিমানবন্দরগুলি। এই তালিকায় রয়েছে উত্তর-পূর্বাঞ্চলের প্রায় দেড় ডজন বিমানবন্দর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

কেন্দ্রের চাপে ইস্তফা দিলেন ইন্ডিগো’র সিইও পিটার এলবার্স

সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ পেতে লুট! ফ্যাশন ডিজাইনারের হানিট্র্যাপ কাণ্ডে চাঞ্চল্য

ভারতীয়রা চুলোয় যাক, বাংলাদেশকে বাঁচাতে ৫০০০ টন ডিজেল পাঠাচ্ছে মোদি সরকার

কৃষকের মেয়ের বিয়েতে হঠাৎ হাজির রাহুল গান্ধি, পাত পেড়ে খেলেন অনুষ্ঠান বাড়ির ভোজ

তিনবার বিষ দিয়েও মরেনি স্ত্রী! শেষে পরিকল্পিত খুনের ছক, গ্রেফতার স্বামী

একমাসে তিন বার ভিন্ন জনের কাছে বিক্রি, মহিলার সঙ্গে যা ঘটেছে শুনলে শিউরে উঠবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ