দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

৭২ বছরের প্রথা ভেঙে নিউ দিল্লির বিজ্ঞান ভবন ছেড়ে গুজরাতের একতা নগরে আয়োজিত হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৭২ বছরের প্রথা ভেঙে নিউ দিল্লির বিজ্ঞান ভবন ছেড়ে গুজরাতের একতা নগরে আয়োজিত হল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পুরস্কার নিলেন কার্তিক আরিয়ান, মালয়ালাম সুপারস্টার মাম্মুটি। পুরস্কার নিলেন ইয়ামি গৌতম, ধনুশ, রণদীপ হুুড়া, আদিত্য ধরেরা। তারকাদের দাঁড়িয়ে তারকাদের অভিবাদন জানালেন দর্শকরা। রাষ্ট্রপতির হাত থেকে ‘দাদাসাহেব ফালকে’ পুরস্কার গ্রহণ করলেন কিংবদন্তি অভিনেতা অনন্ত নাগ। এ বছর জুলাই মাসে জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল। যেখানে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জেতেন, ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর জন্যে কার্তিক এবং মালয়ালম চলচ্চিত্র ‘ব্রহ্মযুগম’-এ অভিনয়ের জন্যে মাম্মুটি। সেরা অভিনেত্রী হয়েছেন ইয়ামি গৌতম। সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার জিতেছে ‘আর্টিকেল ৩৭০’। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) অনুষ্ঠানের ঠিক আগেই অডিটোরিয়ামে পৌঁছে যান তারকারা।

কার্তিক আর মাম্মুটি দুজনেই কালো রংয়ের পোশাক পরেছিলেন। এটাই ছিল কার্তিক আরিয়ানের প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে মাম্মুটি আগে তিন বার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তাই এদিন মালয়ালম সুপারস্টারের পুরস্কার গ্রহণের সময়ে অডিটোরিয়ামে হাজির দর্শকরা করতালিতে ফেটে পড়েন। কার্তিক আরিয়ানেরও পুরস্কার গ্রহণের সময় দর্শকরা উঠে দাঁড়িয়ে তাঁকে অভিবাদন জানান। পুরস্কার গ্রহণের আগে মাম্মুটি জুরিদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘বরাবরের মতো, এই পুরস্কার গোটা দেশের প্রত্যেক শিল্পীর জন্য একটি অনুপ্রেরণা। আমি ভাগ্যবান যে, আমি এই নিয়ে চতুর্থবার জাতীয় পুরস্কার গ্রহণ করলাম। আমি খুব খুশি যে আমি দীর্ঘদিন ধরে আমার দর্শকদের বিনোদন দিতে পেরেছি। আপনাদের বিনোদন দেওয়ার জন্যে আমার কঠোর পরিশ্রম বিফলে যায়নি। আমি প্রথমে চিত্রনাট্য, তারপর চরিত্র বেছে নিই। সেটে থাকাকালীন আমার তেমন কোনও প্রস্তুতি থাকে না। আমি কোনও জাদু করি না, কিন্তু ভাগ্যক্রমে এটা হয়ে যায়। এই ছবির চরিত্রটির গঠন ছিল অন্যরকম। এর জন্য আমার পরিচালক এবং মেকআপ ডিজাইনারকে ধন্যবাদ জানাচ্ছি।’

এরপর প্রথম জাতীয় পুরস্কার গ্রহণ প্রসঙ্গে কার্তিক আরিয়ান জানান, আমি ‘চান্দু চ্যাম্পিয়ন’-এর জন্য আমার প্রথম জাতীয় পুরস্কার গ্রহণ করতে চলেছি। আমি খুবই খুশি—আমার পুরো পরিবার আনন্দে আত্মহারা, এবং আমাদের পুরো দল রোমাঞ্চিত। ‘চান্দু চ্যাম্পিয়ন’ দিয়ে আমরা যে যাত্রা শুরু করেছিলাম এবং যেভাবে এই চলচ্চিত্রটি বহু মানুষকে—বিশেষ করে প্যারাঅলিম্পিয়ানদের—অনুপ্রাণিত করেছিল, সে কথা ভাবলে আজও আমার চোখে জল আসে। আমাদেরকে বেছে নেওয়ার জন্য আমি জুরি এবং ভারতজুড়ে সমস্ত দর্শকদের কৃতজ্ঞতা জানাই।’ উল্লেখ্য, কার্তিক আরিয়ান গতকালই গুজরাত পৌঁছে গিয়েছিলেন। তিনি কেভাদিয়ার স্ট্যাচু অফ ইউনিটি পরিদর্শন এবং গুজরাতের স্থানীয় খাবার উপভোগ করার কিছু ঝলক নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন, মঙ্গলবার প্রথম জাতীয় পুরস্কার পেয়েও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। কবির খানের পরিচালিত ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবিটি ভারতের প্রথম প্যারালিম্পিক স্বর্ণপদক বিজয়ী মুরলিকান্ত পেটকারের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। 

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের