সর্বনাশ! দেশজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা হাজারের গণ্ডি ছাড়াল, নতুন ভ্যারিয়েন্টের লক্ষণ কী কী?

ইতিমধ্যেই গোটা দেশজুড়ে করোনা সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ১০০৯ জনে। যার মধ্যে শিশু থেকে বয়স্ক সকলেই রয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফিরে আসছে ২০২০-২০২১ সালের সেই সময়। কারণ দেশজুড়ে আবারও শুরু হয়েছে করোনার দাপট। সেই কোয়ারেন্টাইন ভাইব, লকডাউনের আশঙ্কা, মাস্কপরার ধুম, স্যানিটাইজারের ব্যবহার। যেগুলো সভ্যতার পায়ে দড়ি বেঁধে চার দেওয়ালের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল গোটা বিশ্বকে। আবারও সেই সময় ফিরে আসছে। ইতিমধ্যেই গোটা দেশজুড়ে করোনা সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ১০০৯ জনে। যার মধ্যে শিশু থেকে বয়স্ক সকলেই রয়েছেন। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার খবরও পাওয়া গিয়েছে। ভারতে আবির্ভূত হয়েছে COVID-19-এর নতুন ভ্যারিয়েন্ট NB.1.8.1 এবং LF.7। আর এই দুটি ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে চারজনের শরীর থেকে। এই তথ্য দিয়েছে ইন্ডিয়ান SARS-CoV-2 জিনোমিক্স কনসোর্টিয়াম (INSACOG)।

স্বাস্থ্য অধিদফতর সূত্রের খবর, গত ২০ দিনে করোনা সংক্রমণের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। যার মধ্যে দিল্লিতে ১০৫ জন, মহারাষ্ট্রে ১৬ জন, পশ্চিমবঙ্গে ১৮ জন, অন্ধ্র প্রদেশে গত ২৪ ঘন্টায় ৪ জন, তেলেঙ্গানায় একজনে নতুন করে করোনা আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। এছাড়াও বেঙ্গালুরুতে ৯ মাস বয়সী একজন শিশুর কোভিড পজিটিভ ধরা পড়েছে। কেরলে প্রায় ২৭৩টি করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। তবে করোনার নতুন দুটি ভ্যারিয়েন্টের ব্যাপক ক্ষতিকারক কী? বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) করোনার LF.7 এবং NB.1.8 উপ-ভেরিয়েন্টগুলিকে নজরদারিতে রেখেছে। তবে, WHO এখনও এই দুটি ভ্যারিয়েন্টকে উদ্বেগজনক বলে ঘোষণা করেনি। কিন্তু চিন এবং এশিয়ার কিছু অংশে করোনা বৃদ্ধির জন্যে LF.7 এবং NB.1.8-কেই দায়ী করা হয়েছে। এপ্রিল মাসে তামিলনাড়ুতে NB.1.8.1 ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছিল।যেখানে মে মাসে গুজরাতে LF.7 ভ্যারিয়েন্টের চারটি কেস রিপোর্ট করা হয়েছিল। এদিকে ভারতে NB.1.8.1 এবং LF.7 হল Omicron এর উপ-ভেরিয়েন্ট ২০২২ সাল পর্যন্ত সক্রিয় ছিল বলে জানিয়েছে WHO।

NB.1.8.1 হল JN.1 ভেরিয়েন্টের বংশধর, অন্যদিকে LF.7 হল এর সঙ্গে সম্পর্কিত আরেকটি উপ-ভেরিয়েন্ট। তবে NB.1.8.1 এবং LF.7 নামক করোনার দুটি ভ্যারিয়েন্টই সংক্রামক। NB.1.8.1 এবং LF.7 এর লক্ষণগুলি হল, গলা ব্যথা, ক্লান্তি, হালকা কাশি, জ্বর, পেশী ব্যথা, নাক বন্ধ থাকা, ক্রমাগত নিম্ন-গ্রেডের হাইপারথার্মিয়া, মাথা ব্যথা, বমি বমি ভাব, ক্ষুধা হ্রাস, গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা। তবে এর থেকে নিজেকে রক্ষা করতে হলে ভিড় বা বন্ধ স্থানে মাস্ক পড়তে হবে। হাত পরিষ্কার রাখতে হবে, স্যানিটাইজার এবং সাবান ব্যবহার করতে হবে। অসুস্থ বোধ করলে পরীক্ষা করতে হবে। তবে করোনার ক্রমবর্ধমান ঘটনা সম্পর্কে কেন্দ্রীয় সরকার সচেতন। গত কয়েক সপ্তাহে কোভিড-১৯ মামলা বৃদ্ধির পর কেন্দ্র সতর্কতা বাড়িয়েছে। তবে এ ক্ষেত্রে মৃত্যুর ঝুঁকি নেই।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ