‘বিগ বাজার’-এর মালিক সংস্থাকে দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: দেনার দায়ে এবার দেশের অন্যতম রিটেল স্টোর বিগ বাজারের (BIG BAZAR) মালিক সংস্থা ফিউচার রিটেল লিমিটেডকে (Future Retail Limited) দেউলিয়া ঘোষণার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিল ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনাল (National Company Law Tribunal)। বুধবার ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (Bank Of India) আর্জি নিয়ে শুনানির পরেই ফিউচার রিটেলকে (Future Retail) দেউলিয়া (Insolvency) ঘোষণা করার প্রক্রিয়া শুরু করার পক্ষে সায় দিয়েছেন এনসিএলটির (NCLT) বিচারকরা। বিগ বাজারের মালিক সংস্থাকে দেউলিয়া ঘোষণা করার প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছিল ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon)। কিন্তু সেই আপত্তি আর্জি খারিজ করে দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজয়কুমার আইয়ারকে (Vijay Kumar Iyer) নিয়োগ করেছে এনসিএলটি (NCLT)।

দেশের খুচরো বাজারের দখল নিতে বিগ বাজারকে অধিগ্রহণ করতে ঝাঁপিয়েছিল রিলায়েন্স (Reliance) ও ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon)। দুই সংস্থার লড়াই দেশের শীর্ষ আদালতেও গড়িয়েছিল। যদিও ফিউচার রিটেলের পক্ষ থেকে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বিগ বাজার স্টোরগুলিকে রিলায়েন্সের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর ওই প্রক্রিয়ার জন্য বিগ বাজারের স্টোরগুলি বন্ধ করে দেওয়া হয়। ফলে কর্মহীন হয়ে পড়েন কয়েক হাজার কর্মী।

বিগ বাজারের দখল নিয়ে রিলায়েন্স ও অ্যামাজনের মধ্যে লড়াইয়ের মধ্যে গত এপ্রিলে ঋণ পরিশোধ না করার অভিযোগ তুলে বিগ বাজারের মালিক সংস্থা ফিউচার রিটেলের বিরুদ্ধে ন্যাশনাল কোম্পানি ল ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এদিন ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ফিউচার রিটেলকে দেউলিয়া ঘোষণা করার প্রক্রিয়া শুরুর ছাড়পত্র দিয়েছে এনসিএলটি।

দত্তপুকুরে গেঞ্জি কারখানায় বয়লার ফেটে বিস্ফোরণে নিহত ১, আটক মালিক

ওভারহেড তারে সমস্যা ও প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি! হাওড়ায় লোকাল ট্রেনের পরিষেবায় বিঘ্ন

দিল্লি দাঙ্গায় আইবি আধিকারিক খুনে প্রাক্তন আপ নেতা তাহির হুসেনের যাবজ্জীবন

পর পুরুষের সঙ্গে দেখতে পেয়েই খাপ্পা, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে বেল্ট খুলে পেটালেন স্বামী

বুড়ো হয়ে যাচ্ছেন সলমান! মাথায় সূচ ফুটিয়ে চুলের চিকিৎসা করাচ্ছেন ভাইজান

ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, দিনক্ষণ জানিয়ে দিল কলকাতা পুলিশ

‘এই সব লোককে যত তাড়াতাড়ি খতম করা যায়, তত ভাল’, মুখ খুললেন শুভেন্দুর বাবা

বাংলায় ফের নাশকতার ছক! আগ্নেয়াস্ত্র-তাজা কার্তুজ-সহ সিঙ্গুরে গ্রেফতার ১

‘শুধু আমি নই, আরও এক মন্ত্রী জইশের নিশানায়’, দাবি মুখ্যমন্ত্রীর

গলছে বরফ, চলতি বছরেই ভারত সফরে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মুখ্যমন্ত্রীর উপরে হামলার ছক! বর্ধমান থেকে গ্রেফতার জইশ জঙ্গি

টুলুর ‘যকের ধনের’ সন্ধান, পুলিশের ভূয়সী প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী

মন্তেশ্বরে বাড়ি, হাওড়ায় গেঞ্জি কারখানার শ্রমিক ছিল বর্ধমানে ধৃত জঙ্গি হামিদ

দীর্ঘ টানাপোড়েনে ইতি! মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহের বিবাহবিচ্ছেদের আবেদন মঞ্জুর সুপ্রিম কোর্টের