চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভাঙনের মাঝে ৬ জুলাই দলের বৈঠক ডাকলেন এনসিপি শীর্ষ নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি: দলের নেতা অজিত পওয়ার রবিবারই ৯ জন বিধায়ককে নিয়ে এনসিপি ছেড়েছেন। এদিনই তিনি রাজভবনে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। সেই আবহে দলের পরিস্থিতি নিয়ে বৈঠক ডাকলেন এনসিপি শীর্ষ নেতৃত্ব। আগামী ৬ জুলাই মুম্বইয়ে বৈঠকের ডাক দেওয়া হয়েছে।

উল্লেখ্য শরদ পওয়ারের দলে ভাঙন ধরিয়ে ৯ জন এনসিপি বিধায়ককে সঙ্গে নিয়ে রবিবার মহারাষ্ট্র সরকারে যোগ দিয়েছেন ভাইপো অজিত পওয়ার। তিনি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন এদিন। সম্প্রতি মহারাষ্ট্র বিধানসভায় বিরোধী দলনেতা পদ থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন অজিত পওয়ার। তার কয়েকদিনের মধ্যেই এই সিদ্ধান্ত নিলেন তিনি।

প্রসঙ্গত রবিবার এনসিপি বিধায়কদের একটি দলের সঙ্গে মুম্বইয়ে নিজের বাসভবনে বৈঠক করেন অজিত পওয়ার। যেখানে দলের কার্যকরী সভাপতি সুপ্রিয়া সুলে এবং সিনিয়র নেতা ছগান ভুজবলও উপস্থিত ছিলেন। তবে সেই বৈঠকে উপস্থিত ছিলেন না দলের রাজ্য সভাপতি জয়ন্ত পাটিল। অন্যদিকে দলের সুপ্রিমো শরদ পওয়ার পুনেতে সাংবাদিকদের বলেন, তিনি মুম্বইয়ের বৈঠকের বিষয়ে কিছু জানেন না। তবে এনসিপি প্রধান আরও বলেন, বিরোধী দলনেতা হিসাবে, অজিত পওয়ার বিধায়কদের নিয়ে বৈঠক ডাকতে পারেন।

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ