‘উত্তর চাই’, নিটে অনিয়ম নিয়ে এনটিএ জবাব তলব সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষা অর্থাৎ নিট নিয়ে তোলপাড় হয়েছে গোটা দেশ। এই আবহে মঙ্গলবার জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থাকে (এনটিএ)  নোটিশ তলব করল সুপ্রিম কোর্ট।  বিচারপতি বিক্রম নাথ এবং আশানুদ্দিন আমানুল্লার বেঞ্চ বলেছে, ‘এই পরীক্ষায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা এর উত্তর চাই এনটিএ কাছে। ‘

তবে নিট পরীক্ষার  কাউন্সেলিং ওপর  স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। এদিন দুই বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়,  আপাতত অনিয়মের অভিযোগ নিয়ে জবাব চাওয়া হচ্ছে। কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী  ৪ জুলাই। ওই দিনই পরীক্ষা বাতিলের আর্জি জানানো সংক্রান্ত মামলাটির পরবর্তী শুনানি হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ( ৪ জুন)  লোকসভা ভোটের ফল প্রকাশের দিনই প্রকাশিত হয়েছিল নিট পরীক্ষার ফলাফল। নিট পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরই ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিরুদ্ধে অভিযোগ ওঠে, কেন্দ্র ও রাজ্যের সংরক্ষণ নীতি ঠিকভাবে মানেনি ন্যাশনাল টেস্টিং এজেন্সি। যেভাবে দেড় হাজারের বেশি পরীক্ষার্থীকে বাড়তি নম্বর দেওয়া হয়েছে তার খতিয়ে দেখার দাবি ওঠে। বিষয়টি খতিয়ে দেখার জন্য গত শনিবার চার সদস্যের একটি দল গঠন করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক। এবার বিরোধীরাও নিট পরীক্ষায় এই বেনিয়মের বিরুদ্ধে সোচ্চার হল। ইতিমধ্যে নিট পরীক্ষায় বেনিয়মের অভিযোগে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে দেশের বিভিন্ন হাইকোর্টে। এই পরিস্থিতিতে জাতীয় পরীক্ষা নিয়ামক সংস্থাড় জবাব তলব করল সুপ্রিম কোর্ট।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়