World Athletics : সোনা না পাওয়ায় আক্ষেপ রয়েই গেল: নীরজ

মোদির অভিনন্দন, পানিপথের বাড়িতে উৎসবের মেজাজ

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব অ্যাথলেটিক্সে পদক জয় ভারতের। জ্যাভলিনে রূপো পেয়েছে নীরজ চোপড়া (Neeraj Chopra) । এই পদক এল ১৯ বছর পর। ২০০৩ সালে অঞ্জু ববি জর্জ জ্যাভলিনে পদক পয়েছিলেন। নীরজের এই কীর্তিকে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী মোদি (PM Modi) । তিনি এই অ্যাথলিটকে অভিনন্দন জানিয়েছেন। রবিবার টুইট করে প্রধানমন্ত্রী এই সাফল্যের প্রশংসা করতে গিয়ে লেখেন, ‘অসাধারণ। নীরজ চোপড়াকে আমার অভিনন্দন। এই জয় ঐতিহাসিক জয়। ক্রীড়াক্ষেত্রে ভারতের কাছে এটি একটি দুর্লভ মুহূর্ত।’

নীরজের এই পদক জয়ের খবরে পানিপতের বাড়িতে উৎসবের মেজাজ। সকাল থেকে নীরজের পরিবারের সদস্যরা লাড্ডু আর মিষ্টি বিতরণ করতে শুরু করে। বাড়িতে এলাকবাসীর আসা-যাওয়া লেগেই রয়েছে। আয়োজন করা হয় গান-বাজনার আসর। সব বয়সের মানুষজন নাচে-গানে মেতে ওঠেন।

ছেলের সাফল্যে খুশি নীরজের (Neeraj Chopra)মা সরোজ চোপড়া। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের তিনি বলেন, এই সাফল্য অর্জনের জন্য নীরজ দিন-রাত পরিশ্রম করে গিয়েছে। সেই পরিশ্রমের ফসল এই রূপো জয়। আরও ভালো লাগত ও যদি সোনা (Gold) পেত। আমরা আশাও করেছিলাম ও সোনা পাবেই। সেটা হয়নি। কিন্তু ও যে ব্যর্থ হয়নি সেটাই সব থেকে বড় কথা। আর যেটা সব থেকে বেশি ভালো লাগছে, দীর্ঘ ১৯ বছর পর বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে ভারত রূপো জিতেছে। আর যাকে নিয়ে এত কথা, সে কী বলছে?

নীরজ চোপড়া জানিয়েছেন, আগামীদিনে আরও ভাল ফল করার চেষ্টা করব।

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি