২০২৬ সালের অস্কারে দেশের প্রতিনিধিত্ব করবে ঈশান খট্টর-জাহ্নবী কাপুরের ‘হোমবাউন্ড’

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছর অস্কারের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবে নীরজ ঘেয়ান পরিচালিত ‘হোমবাউন্ড’। ঈশান খট্টর-জাহ্নবী কাপুর ও বিশাল জেঠওয়া অভিনীত  ছবিটিকে বেছে নিয়েছে ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া (এফএফআই)। ছবিটিকে দেশের বিভিন্ন ক্ষেত্রের ১৪ জন গুণী মানুষ জুরি হিসেবে বেছে নিয়েছেন। অস্কারে যাওয়ার প্রতিযোগিতায় প্রাথমিকভাবে ছিল ২৪টি ছবি। তার মধ্যে ছিল অভিষেক বচ্চন অভিনীত ‘আই ওয়ান্ট টু টক’। সব ছবিকে পিছনে ফেলে বাজিমাত করল নীরজ ঘেয়ানের ছবি। এবার দেখার বিষয় বিশ্ব মঞ্চ থেকে পুরস্কার জয় করে ফিরতে পারে কিনা ‘হোমবাউন্ড’।

দেশ স্বাধীনের ১০ বছর বাদে ১৯৫৭ সাল থেকে অস্কারে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পাঠিয়ে আসছে ভারত। দেশের হয়ে প্রথমবার মনোনয়ন পেয়েছিল মেহবুব খানের ‘মাদার ইন্ডিয়া’। গত বছর অস্কারের মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছিল কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিজ’। যদিও ওই ছবির মনোনয়ন নিয়ে প্রশ্ন উঠেছিল। দেশে সাড়া ফেললেও শীর্ষ সংক্ষিপ্ত তালিকায় স্থান পায়নি।

৯৮ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস (Academy Awards) অনুষ্ঠিত হবে আগামী বছর ১৫ মার্চ। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে কুলীণ পুরস্কার হিসাবেই পরিচিত ‘অস্কার’। আগামী ১৯ ডিসেম্বর অ্যাকাডেমির তরফে সারা বিশ্ব থেকে জমা পড়া বিভিন্ন ছবি থেকে ঝাড়াই-বাছাই করে আন্তর্জাতিক ফিচার ছবির সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করবে৷ ২২ জানুয়ারি চূড়ান্ত পাঁচটি ছবির নাম প্রকাশ করা হবে। উল্লেখ্য, মালায়ালি নির্মাতা ডক্টর বিজুর ‘পাপা বুকা’, আসন্ন অ্যাকাডেমি পুরস্কারের জন্য পাপুয়া নিউ গিনির আনুষ্ঠানিক এন্ট্রি হিসেবে ইতিমধ্যেই নির্বাচিত হয়েছে। ছবিতে অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী এবং মালায়ালি অভিনেতা প্রকাশ বারে

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের