নিট প্রশ্নফাঁস নিয়ে আলোচনায় প্রস্তুত কেন্দ্র, দিন-ক্ষণ ঠিক করুক বিরোধীরাই: রিজিজু

Share:

নিজস্ব প্রতিনিধি: নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ডে সংসদে আলোচনা নিয়ে অচলাবস্থা কাটাতে নতুন বার্তা দিল কেন্দ্র সরকার। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু স্পষ্ট জানিয়ে দিলেন, এই ইস্যুতে আলোচনা করতে সম্পূর্ণ প্রস্তুত। কবে, কতক্ষণ এবং কীভাবে আলোচনা হবে, সেই সিদ্ধান্ত বিরোধী দলগুলিই নিক। তবে আলোচনার আগে কোনও শর্ত আরোপ করা যাবে না বলেও জানিয়ে দেন তিনি। বৃহস্পতিবার (২৩ জুলাই) লোকসভায় অধিবেশন মুলতুবি হওয়ার পর রিজিজু বলেন, সরকার ইতিমধ্যেই কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের সাংসদদের সঙ্গে যোগাযোগ করেছে। তাঁদের আলোচনার সময়সূচি নির্ধারণের আহ্বান জানানো হয়েছে। তাঁর কথায়, ‘বিরোধীরা যেদিন, যতক্ষণ এবং যে পদ্ধতিতে আলোচনা করতে চাইবে, সরকার তাতেই রাজি। কিন্তু আলোচনার আগে কোনও শর্ত গ্রহণযোগ্য নয়।’ 

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও নিট প্রশ্নফাঁস মামলা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। তিনি জানান, দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ফাস্ট-ট্র্যাক আদালত গঠন করা হবে। পাশাপাশি তিনি বলেন, দেশের পড়ুয়াদের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধানমন্ত্রীর এই ঘোষণার পরই পাল্টা তিন দফা দাবি তোলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ, ছাত্রছাত্রীদের কাছে সরকারের প্রকাশ্য ক্ষমাপ্রার্থনা এবং পরীক্ষার্থীদের উপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রশ্নফাঁস বিতর্কে বিরোধীদের হট্টগোলের জেরে বৃহস্পতিবারও দফায় দফায় মুলতুবি হয় লোকসভার অধিবেশন। প্রথমে ১২টা পর্যন্ত মুলতুবি হয় অধিবেশন এবং পরে আবার দুপুর ২টো পর্যন্ত মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন।  

আরও পড়ুন: রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় ধাক্কা, সোনমের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট

অধিবেশন মুলতুবির আগে কিরেন রিজিজু জানান, স্পিকার ওম বিড়লার সঙ্গে সরকারের আলোচনা হয়েছে এবং লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই এই বিষয়ে বিস্তারিত আলোচনায় সরকারের কোনও আপত্তি নেই। তবে বিরোধীদের উদ্দেশে কড়া বার্তাও দেন সংসদীয় বিষয়ক মন্ত্রী। তাঁর অভিযোগ, বিরোধীরা ইচ্ছাকৃতভাবে আলোচনার আগে বিভিন্ন শর্ত চাপিয়ে বিষয়টিকে রাজনৈতিক রূপ দিতে চাইছে। তিনি বলেন, ‘আমরা প্রস্তুত, কিন্তু আপনারা শর্তের পর শর্ত দিচ্ছেন। কোনও অজুহাত দেখাবেন না। যদি শর্তই দিতে থাকেন, তাহলে মানুষ বুঝে যাবে যে আপনারা প্রকৃতপক্ষে আলোচনা এড়াতে চাইছেন। অন্যদিকে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সংসদ ভবনের মকর দ্বারের সামনে বিক্ষোভ দেখান ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা। পাল্টা বিক্ষোভে নামে এনডিএ সাংসদরাও। তাঁদের অভিযোগ, বিরোধীরা রাজনৈতিক লাভের উদ্দেশ্যে দেশের ছাত্র-যুব সমাজকে বিভ্রান্ত করছে।

‘৮০ শতাংশ ভারতীয় আমিষাশী’, ব্রিকসের মহা নৈশভোজের নিরামিষময় মেনু নিয়ে সরব রাহুল

কেন রাষ্ট্রপতির ADC-রা বিয়ে করতে পারেন না? চমকে দেওয়া তথ্য জানালেন মেজর ঋষভ

মন্দারমণির রিসর্টে মধুচক্রের হদিশ, অভিযান চালিয়ে ৮ তরুণীকে উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৩

বজ্রগর্ভ মেঘের জেরে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃ্ষ্টির পূর্বাভাস

হাসপাতালে নেই বিদ্যুৎ! মোবাইল ফোনের আলোতেই সম্পন্ন হল দুই গর্ভবতীর অস্ত্রোপচার

গণেশ চতুর্থীতে বাপ্পার ভোগে রাখুন বেসনের মাওয়া মোদক, রইল সহজ রেসিপি

আইপিএলে বড় চমক, দিল্লি ক্যাপিটালসের ফাস্ট বোলিং কোচ হলেন অভিজ্ঞ এই বোলার

রবি দুপুরে জি টি রোডের ধারে বহুতলে অগ্নিকাণ্ড, কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা

দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত ২, ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন

‘গুরুত্বপূর্ণ খনিজ সম্পদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করলে উন্নতি ব্যাহত হয়,’ চিনকে বার্তা মোদির

অনুমোদনহীন মাদ্রাসা নিয়ে কড়া রাজ্য, তালা ঝুলল ২৫২টিতে

পুরনো প্রেমে মজেছে মন! সন্দেহবশত প্রেমিকাকে কুপিয়ে খুন করল বর্তমান প্রেমিক

মর্মান্তিক, মায়ের কোল থেকে চলন্ত ট্রেনের জানলা দিয়ে পড়ে মৃত্যু হল দুধের শিশুর

কালাজাদুর সন্দেহে পুত্রবধূকে কুপিয়ে খুনের পর কুয়োয় ঝাঁপ দিলেন বৃদ্ধ শ্বশুর