রাজা রঘুবংশী হত্যা মামলায় বড় ধাক্কা, সোনমের জামিন খারিজ করল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: মেঘালয়ের বহুল আলোচিত রাজা রঘুবংশী হত্যা মামলায় নতুন মোড়। অভিযুক্ত সোনম রঘুবংশীর জামিন বাতিল করে তাকে আগামী তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে শীর্ষ আদালত জানিয়েছে, বিচার প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হলে ছয় মাস পর তিনি ফের জামিনের আবেদন করতে পারবেন। আদালত স্পষ্ট জানায়, সোনম রঘুবংশীর বিরুদ্ধে আনা অভিযোগ অত্যন্ত গুরুতর। সেই কারণেই নিম্ন আদালতের দেওয়া জামিন বহাল রাখা সমীচীন নয় বলে মত প্রকাশ করেছে শীর্ষ আদালত। তবে আত্মসমর্পণের জন্য তাকে তিন সপ্তাহের সময় দেওয়া হয়েছে।

শুনানির সময় সলিসিটর জেনারেল তুষার মেহতা দেশে যৌথ পরিবার ব্যবস্থার গুরুত্বের কথা তুলে ধরেন। তার বক্তব্য, বর্তমান সময়ে বৈবাহিক অশান্তি ও বিচ্ছেদের ঘটনা বাড়ছে। আগে যৌথ পরিবারে বাড়ির কর্তারা পারিবারিক সমস্যার সমাধান করতেন। এখন সেই সুযোগ কমে যাওয়ায় দাম্পত্য সঙ্কট, মানসিক চাপ এবং বিষণ্ণতার মত সমস্যাও বাড়ছে। এই প্রসঙ্গে বিচারপতি এম এম সুন্দরেশ মন্তব্য করেন, বর্তমান প্রজন্ম হয়ত প্রযুক্তি ও জ্ঞানে অনেক এগিয়ে, কিন্তু জীবনের চাপ সামলানোর ক্ষেত্রে তারা আগের প্রজন্মের তুলনায় বেশি ভঙ্গুর। উল্লেখ্য, ১১ মে ২০২৫ ইন্দোরের পরিবহণ ব্যবসায়ী রাজা রঘুবংশী ও সোনম রঘুবংশীর বিয়ে হয়। বিয়ের মাত্র নয় দিন পর ২০ মে তারা মেঘালয়ে মধুচন্দ্রিমায় যান। কয়েকদিন পর তাদের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। নিখোঁজ ডায়েরি হওয়ার প্রায় ১০ দিন পরে ২ জুন রাজার দেহ উদ্ধার হয়। এরপরই নিখোঁজের তদন্ত খুনের মামলায় পরিণত হয়।

আরও পড়ুন: গুজব প্রেমিক বিজয়ের ‘জন নয়গান’ দেখতে সকাল-সকাল চেন্নাইয়ের প্রেক্ষাগৃহে তৃষা

৭ জুন উত্তরপ্রদেশের গাজিপুরের একটি ধাবা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় সোনমকে। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে তদন্তে জানা যায়, সোনমের সঙ্গে অভিযুক্ত রাজ সিং কুশওয়াহার সম্পর্ক ছিল। তাকেও গ্রেফতার করে পুলিশ। প্রায় ১০ মাস বিচার বিভাগীয় হেফাজতে থাকার পর চলতি বছরের ২৭ এপ্রিল একটি ট্রায়াল কোর্ট সোনমকে জামিন দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, গ্রেফতারের নথিতে একাধিক গুরুতর ত্রুটি রয়েছে। খুনের অভিযোগের পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতার ভুল ধারা উল্লেখ করা হয়েছিল এবং গ্রেফতারের সময় তাকে সুনির্দিষ্টভাবে জানানো হয়নি যে খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হচ্ছে। মেঘালয় সরকার এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রথমে হাইকোর্টে এবং পরে সুপ্রিম কোর্টে যায়। গ্রেফতার সংক্রান্ত সমস্ত নথিতে রয়েছে গ্রেফতারের মেমো, যৌক্তিকতা যাচাইয়ের তালিকা (জাস্টিফিকেশন চেকলিস্ট), পরিদর্শন মেমো এবং কেস ডায়েরির সারাংশ ভুলবশত ‘ভারতীয় ন্যায় সংহিতা’-র ৪০৩(১) ধারার উল্লেখ করা হয়েছে অথচ খুনের অপরাধের ক্ষেত্রে প্রযোজ্য ধারাটি হলো ১০৩(১)।

এরপর মেঘালয় সরকার নিম্ন আদালতের আদেশটিকে হাইকোর্টে চ্যালেঞ্জ করে জানায় যে, ভুলটি ছিল নিছক মুদ্রণজনিত এবং এর ফলে অভিযুক্তের কোনো ক্ষতি হয়নি। যদিও হাইকোর্ট সেই যুক্তি গ্রহণ করেনি এবং একাধিক সরকারি নথিতে একই ভুল নিয়ে প্রশ্ন তোলে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে শুনানির সময় সোনম রঘুবংশীকে দুটি পথ বেছে নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল স্বেচ্ছায় আত্মসমর্পণ করা অথবা আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের মুখোমুখি হওয়া। অবশেষে শীর্ষ আদালত তাঁর জামিন বাতিল করে তিন সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ