চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিটে প্রশ্নফাঁসকাণ্ডে কি সিবিআই তদন্ত, কেন্দ্রের মত চাইল সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিনিধি : নিট পরীক্ষায় প্রশ্নফাঁসকাণ্ড এবার সিবিআই তদন্তের দাবি উঠল। শুক্রবার এই বিষয়ে কেন্দ্রের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে কেন্দ্রের মতামত জানাতে হবে। এই মামলায় পরবর্তী শুনানি হবে আগামী ৮ জুলাই।

এদিন নিট পরীক্ষায় প্রশ্নপত্রফাঁসকাণ্ডে একটি মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ সিবিআই তদন্ত নিয়ে কেন্দ্রের মতামত জানতে চান। এদিন শীর্ষ আদালত জানায়, কেন্দ্রকে এই বিষয়ে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে। সেইসঙ্গে বিহার সরকারের কাছ থেকেও মতামত জানতে চাইছে শীর্ষ আদালত। উল্লেখ্য, নিট পরীক্ষায় প্রশ্নফাঁসকাণ্ডের যে ঘটনা ঘটেছিল, এরমধ্যে বিহারও ছিল।

এর আগে নিট পরীক্ষায় বাড়তি নম্বর পাওয়া পড়ুয়াদের প্রাপ্ত মার্কশিট বাতিল করে দেয় শীর্ষ আদালত। সেইসঙ্গে পড়ুয়াদের ফের পরীক্ষা নেওয়ার কথাও জানায় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই রায়ের ফলে ১৫৬৩ জনকে ফের পরীক্ষায় বসতে হবে। প্রসঙ্গত, গত মে মাসে ৪৭৫০টি কেন্দ্রে নিট পরীক্ষা হয়েছিল। এরপর লোকসভা ভোটের ফল প্রকাশের দিন অর্থাৎ ৪ জুন নিট পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

 

Published by:

Share Link:

More Releted News:

ক্ষমতায় এলেই পরিবার পিছু বছরে ৬ রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে, বিরাট প্রতিশ্রুতি বিজয়ের

দিল্লির বিমানবন্দরে দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, খসে পড়ল ডানা, অল্পের জন্যে রক্ষা

‘আমার থেকে খুশি আর কেউ নয়’,সুপ্রিম কোর্টের রায়কে কুর্নিশ মমতার

র‍্যাম্প থেকে যুদ্ধক্ষেত্র! ‘মিস ইন্ডিয়া’ কাশিশ এখন ভারতীয় সেনার লেফটেন্যান্ট

ইনস্টাগ্রামে হেলিকপ্টার রাইডের লোভনীয় টোপে ৫৪ হাজার টাকা খোয়ালেন মহিলা

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ