সেরেল্যাকে ৩ গ্রাম চিনি মেশানোর অভিযোগ নেসলের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ   বেবি-ফুড ব্র্যান্ড  নেসলের বিরুদ্ধে উঠল অভিযোগ।  ভারতে নেসলের সর্বাধিক বিক্রিত সেরেল্যাকে উচ্চ মাত্রায় চিনি মেশানো হচ্ছে। সংবাদমাধ্যম ‘পাবলিক আই’-এর এক তদন্তে উঠে এসেছে এই তথ্য। তবে আশ্চর্যের বিষয় হল ব্রিটেন , জার্মানি, সুইজারল্যান্ড এবং অন্যান্য উন্নত দেশগুলিতে সেরেল্যাকের মধ্যে নেই অতিরিক্ত পরিমাণে চিনি। বিশেষজ্ঞদের মতে, নেসলের মতো সংস্থার তৈরি শিশুখাদ্যে চিনি ও মধু মেশানোর প্রবণতা বিপজ্জনক। 

পাবলিক আইয়ের তদন্তে নেসলের বিরুদ্ধে কি তথ্য উঠে এসেছে? সেখানে বলা হয়েছে, ভারতের মধ্যে নেসলের যে ১৫ ধরনের শিশু খাবার পাওয়া যায় সেখানে অত্যাধিক পরিমাণে রয়েছে চিনি। জানা গিয়েছে, প্রতিটি সেরেল্যাকে প্রায় ৩ গ্রাম করে চিনি থাকে।  যা শিশু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।  তবে ব্রিটেন বা জার্মানিতে সেরেল্যাকের মধ্যে থাকে না চিনি। অন্যদিকে গবেষণায় উঠে এসেছে, ইথিওপিয়া ও থাইল্যান্ডে সেরেল্যাকের মধ্যে  প্রায় ৬ গ্রাম চিনি থাকে ।  ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অফ পারাইবার পুষ্টি বিভাগের এপিডেমিওলজিস্ট এবং অধ্যাপক রডরিগো ভিয়ানা বলেছেন, “শিশু এবং ছোট বাচ্চাদের দেওয়া খাবারগুলিতে চিনি যুক্ত করা উচিত নয়। কারণ এটি শিশু স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।” 

উল্লেখ্য, পরিসংখ্যান অনুসারে ২০২২ সালে ভারতে প্রায় ২০ হাজার কোটিরও বেশি সেরেল্যাক বিক্রি হয়েছে। চিনি মেশানো বিষয় নিয়ে নেসলে ইন্ডিয়ার এক কর্মকর্তা জানিয়েছেন, সমস্ত স্থানীয় নিয়ম ও আন্তর্জাতিক মান বজায় রেখে এই পণ্য গুলি তৈরি করা হয়ে থাকে। তবে কেন সেরেল্যাকের মধ্যে অত্যাধিক পরিমাণে চিনি ব্যবহার হয় তা এখন সংস্থার তরফে জানান হয়নি। 

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

কাটমানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার রিষড়ার তৃণমূল কাউন্সিলর শীতল ঘটক

এক ধাক্কায় ৫ হাজার টাকা কমল রুপো, সস্তা সোনাও, মূল্যবান ধাতুগুলির দাম এখন কত?

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি