‘কখনই বলিনি..’, ৭৫ বছরে অবসর নিয়ে মোদিকে স্বস্তি দিলেন ভাগবত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাজনীতি হোক কিংবা সাংগঠনিক পদ-৭৫ বছর হলেই সরে দাঁড়াতে হবে বলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস) সিদ্ধান্ত নিয়েছে বলে জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। বৃহস্পতিবার (২৬ অগস্ট) এ বিষয়ে মুখ খুলেছেন সঙ্ঘ প্রধান মোহন ভাগবত। এদিন দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন সরসঙ্ঘচালক। সেখানেই এক বৈদ্যুতিন চ্যানেলের সাংবাদিকের প্রশ্নের জবাবে খানিকটা বিরক্তি নিয়ে তিনি বলেন, ‘আমি কখনই বলিনি ৭৫ বছর বয়স হলেই আমি অবসর নেব বা কারও অবসর নেওয়া উচিত। সঙ্ঘে আমরা স্বয়ংসেবক… আমাদের চাকরি দেওয়া হয়, আমরা চাই বা না চাই। আমাদের যা করতে বলা হয় আমরা তাই করি। যদি সঙ্ঘ চায় যে আমি ৮০ বছর বয়সে শাখা চালাই, তাহলে আমি তা করব।’

চলতি বছরের জুলাইতে নাগপুরে একটি বই প্রকাশ অনুষ্ঠানে সরসঙ্ঘচালক মোহন ভাগবত ৭৫ বছর বয়সে প্রবীণ নেতা মোরোপন্ত পিংলেকে সম্মানিত করা হয়েছিল বলে উত্থাপন করেন এবং বলেন, ‘এই ধরনের সম্মান বৃদ্ধ হওয়া এবং অন্যদের জন্য দূরে সরে যাওয়ার প্রয়োজনীয়তার ইঙ্গিত দেয়।’ এর পরেই জল্পনা দানা বাঁধে, তাহলে কী তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ সঙ্ঘের ঘনিষ্ঠ বিজেপি নেতাদের উদ্দেশেই এমন বার্তা দিয়েছেন। বিরোধী শিবির থেকে বলা হয় ‘চলতি বছরের সেপ্টেম্বরেই ৭৫ পূর্ণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর ওই ৭৫ পূর্ণের আগেই যাতে তিনি সাংবিধানিক পদ ছেড়ে দেন তার জন্যই সঙ্ঘ প্রধান ভাগবত মোরোপন্ত পিংলের উদাহরণ টেনেছেন। বিজেপি বা কেন্দ্রীয় সরকারের হয়ে সঙ্ঘ নেতৃত্বই সিদ্ধান্ত নেয় বলে কংগ্রেস-সহ গেরুয়া শিবিরের বিরোধীদের অভিযোগও সরাসরি খারিজ করে দিয়েছেন ভাগবত। তাঁর কথায় ‘বিজেপির হয়ে আরএসএস সিদ্ধান্ত নেয়, এটা কোনওভাবেই সত্যি নয়। কেন্দ্রের সঙ্গে আমাদের বেশ কিছু নীতি নিয়ে লড়াই রয়েছে, তবে কোনও ঝগড়া নেই।’

প্যালেস্তানিয় বন্দিদের ছিড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলের সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘বেঁচে আছি, কিন্তু…’, আমেদাবাদে বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর

‘কালা হিরণ’ সিনেমার মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস