অন্ধ্রপ্রদেশের নবদম্পতির দেহ মিলল রেললাইনে, চলন্ত ট্রেনে ঠিক কী ঘটেছিল?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: দু’‌মাস বিয়ে হয়েছিল। সুতরাং নবদম্পতি বলাই চলে। তাই তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে উঠবে সেটাই স্বাভাবিক। প্রেম থাকবে দু’‌জনের সেটাই হওয়ার কথা। কিন্তু দেখা গেল, ‘‌সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল।’‌ এমনটা বলা হচ্ছে কারণ, নবদম্পতিদের দেহ উদ্ধার হল রেললাইন থেকে। নিজেদের মধ্যে সম্পর্কের টানাটানি থেকেই এমন ঘটনা ঘটেছে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে তেলেঙ্গানায়।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের দম্পতিদের। এই মর্মান্তিক ঘটনার সময় স্বামী স্ত্রী ঝগড়ায় মেতে উঠেছিলেন। তখন ট্রেন সফরে ছিলেন তাঁরা। ট্রেনটি তখন ভাঙ্গাপল্লির দিকে ছুটছিল। তখনই ট্রেন থেকে পড়ে গিয়ে দু’‌জনের মৃত্যু হয়েছে বলে খবর। অনেকে বলছেন, বচসার জেরে দু’‌জনেই ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন। তাঁদের দেহ মিলেছে অ্যালের রেললাইন থেকে। যেটি তেলেঙ্গানা রাজ্যের ইয়াদাদ্রি ভুবানাগিরি জেলায় অবস্থিত। গত ১৮ ডিসেম্বর এই দম্পতির দেহ সামনে আসে। এই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভিতে। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

তারপর কী ঘটল সেখানে?‌ পুলিশ সূত্রে খবর, নিহত দম্পতির নাম কোরাডা সিমহাচালম (‌২৫)‌ এবং তাঁর স্ত্রী ভবানী (‌১৯)‌। এই দম্পতিরা পার্বতীপুরম মান্যম জেলার রাভুপল্লি গ্রামের বাসিন্দা। দু’‌মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল। এই দম্পতি তেলেঙ্গানার সেকেন্দ্রাবাদ থেকে মছলিপত্তনম এক্সপ্রেসে উঠেছিলেন এবং আত্মীয়দের সঙ্গে দেখা করতে বিজয়ওয়াড়া যাচ্ছিলেন। এই ট্রেনটি যখন ভাঙ্গাপল্লি রেলস্টেশন অতিক্রম করছিল তখন দম্পতি ট্রেনের কোচের দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন। আর ওই মুহূর্তে ঝগড়া চলছিল দু’‌জনের মধ্যে। তখনই দুর্ঘটনাবশত ট্রেন থেকে তাঁরা পড়ে যান।

আর কী জানা যাচ্ছে?‌ শুক্রবার সকালে এই দম্পতির দেহ দেখতে পান রেলওয়ে ট্র‌্যাক রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা একজন কর্মী। তখন রেল কর্তৃপক্ষকে খবর দেন তিনি। তখন ওই দম্পতির দেহ ওখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তারপর দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যেখানে দু’‌জনের ঝগড়ার মুহূর্ত উঠে এসেছে। তাই অনেকের দাবি, ট্রেন থেকে তাঁরা ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন। যদিও রেল পুলিশ তাতে সিলমোহর দেয়নি। এই ভিডিও এখন পরীক্ষা করে দেখছে পুলিশ। নিহত স্বামী কোরাডা সিমহাচালম একটি কেমিক্যাল কোম্পানিতে কাজ করতেন বলে পুলিশ জানতে পেরেছে।

‘খামোশ’, খারাপ রাস্তা নিয়ে সরব হতেই যুবককে সপাটে চড় মন্ত্রীর

মৃত্যুকামনার কয়েক ঘন্টার মধ্যেই মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু চাইলেন হুমায়ুন! কী বললেন ?

রাস্তা নিয়ে বিবাদে জেরে রণক্ষেত্র বাসন্তী! দু’পক্ষের তুমুল সংঘর্ষে জখম একাধিক

ছাত্রগোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত SRFTI-এর ক্যাম্পাস, আহত একাধিক পড়ুয়া

‘আমার সঙ্গে শুধু ৩০ মিনিট থাকো তাহলে…’, নিজের গোপন প্রতিভা জানালেন বিরাট

কামারডাঙার দুর্গাপুজোয় বুক স্টল দিতে পারবে না বামেরা, ব্যানারে লেখা হল ‘বাম বধ’

মাদক পাচারকারীদের ধরতে চলন্ত গাড়ির ছাদে উঠে ৪০ কিমি ধাওয়া করল পুলিশ, শেষ পর্যন্ত যা হল….

‘সাধু-সন্তদের অপমান করলেই জেলে যেতে হবে’, স্পষ্ট বার্তা শুভেন্দুর

পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি! দক্ষিণ আফ্রিকায় নিহত বেড়ে ২৭, আহত বহু

নেপালের হিমলুং বেস ক্যাম্পে বিশাল তুষার ধস, নিখোঁজ প্রায় ১০ পর্বতারোহী

‘কেরলমে এসআইআর ভাল, আর পশ্চিমবঙ্গে তেতো,’ বিরোধীদের তোপ মুখ্যমন্ত্রীর

ASIAN GAMES 2026: স্কোয়াশের ফাইনালে হারলেও রুপো জিতে রেকর্ড ১৮’র অনাহাতের

ফের বন্যা-ভূমিধসে বিপর্যস্ত নেপাল! মৃত ৬, বন্ধ একাধিক জাতীয় সড়ক

যত কাণ্ড নন্দীগ্রামে, উপ নির্বাচনের আগে মমতাপন্থী নেতাদের বাড়িতে হানা পুলিশের