বন্দুকযুদ্ধে নিহত ১৩, মণিপুর সরকারকে নোটিশ পাঠাল জাতীয় মানবাধিকার কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তেংনুপাল জেলার লেইথাও গ্রামে চলেছে বন্দুকযুদ্ধ। সেই কথা প্রকাশ্যে আসতেই মণিপুর সরকার ও রাজ্যের পুলিশ প্রধানকে নোটিশ পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন। জানা গিয়েছে, তেংনুপাল জেলার লেইথাও গ্রামে বন্দুকযুদ্ধে কমপক্ষে প্রাণ হারিয়েছেন ১৩জন । জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত ৪ ডিসেম্বর। মানবাধিকার কমিশন এক বিবৃতিতে বলেছে, এই ঘটনা রাজ্যের শান্তি ও আইনশৃঙ্খলাকে ভঙ্গ করে। এই ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতির ইঙ্গিত দেয়। তাই এই বন্দুকযুদ্ধ নিয়ে মণিপুরের মুখ্যসচিব এবং পুলিশের ডিজিকে নোটিশ পাঠিয়েছে মানবাধিকার কমিশন। আগামী দু সপ্তাহের মধ্যে বিস্তারিত রিপোর্ট দিতে বলা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

জানা গিয়েছে, মণিপুরের তেংনুপাল জেলার লেইথাও গ্রামে মোট নয়টি বাড়ি রয়েছে। সেখানে বসবাস করে প্রায় ১২০ জন বাসিন্দা। প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে যে মায়ানমারের জঙ্গিরা এই হামলা চালিয়েছে।  গত মে মাস থেকেই  কুকিদের সংঘর্ষে উত্তপ্ত মণিপুরের ইম্ফলসহ আশপাশের এলাকা।  এই সংঘর্ষের জেরে বাস্তুহারা হয়েছেন ৫০ হাজারের বেশি মানুষ।   পরিস্থিতি সামাল দিতে সেনা আসরে নামলেও অশান্তি অব্যাহত ছিল।  তাদের রুখতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ।

প্রসঙ্গত, মানবাধিকার কমিশন ২০২৩ সালের মে মাস থেকে মণিপুরে সহিংসতার ঘটনার সময় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছিলেন বেশ কয়েকজন ব্যক্তি এবং এনজিও কর্মীরা।   তাই এবার মণিপুর সরকার ও রাজ্যের পুলিশ প্রধানকে নোটিশ পাঠালো জাতীয় মানবাধিকার কমিশন।

বুধেই ২৮ লক্ষের বেশি অ্যাকাউন্টে ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা, জানালেন মুখ্যমন্ত্রী

দলের সব কমিটি-সংগঠন ভেঙে বড় বার্তা দিল তৃণমূল কংগ্রেস

পুর আইন মেনে বৈঠক ডাকতে পারবেন মালা রায়, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

মা ক্যান্টিনের নাম বদলে রাখা হল মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক

বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রতের নাম প্রস্তাব

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা