ঘুরে দাঁড়াল শেয়ারবাজার, সেনসেক্স বাড়ল ৩২০ পয়েন্ট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের শেষ কর্মদিবসে ঘুরে দাঁড়াল শেয়ারবাজার। দিনভর উত্থান-পতন শেষে আগের দিনের চেয়ে ৩২০ পয়েন্ট বাড়তি নিয়ে বন্ধ হয়েছে সেনসেক্স। আর ১১৫ পয়েন্ট চড়েছে নিফটি।যদিও মাঝে ৬৬ হাজারের ঘরে পৌঁছলেও শেষের দিকে সামান্য ধাক্কা খেয়ে ৬৫ হাজারের ঘরেই রয়েছে সেনসেক্স। একদিনেই বাজার থেকে ২ লক্ষ কোটি টাকার মতো লাভ ঘরে তুলেছেন বিনিয়োগকারীরা।

মার্কিন যুক্তরা্ষ্ট্র-সহ একাধিক দেশে শেয়ারবাজারের উথাল-পাতাল পরিস্থিতির প্রভাব পড়েছিল দালাল স্ট্রিটে। চলতি সপ্তাহে কার্যত টালমাটাল পরিস্থিতির ভিতর থেকেই গিয়েছে শেয়ারবাজার। বৃহস্পতিবার লক্ষ্মীবারেই বড়সড় ধাক্কা খেয়েছিলেন বিনিয়োগকারীরা। একদিনে ৬১০ পয়েন্ট খুঁইয়ে ৬৫,৫০৮.৩২ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। ফলে শুক্রবার সকাল থেকেই বাজারের দিকে বাজপাখির মতো নজর রেখে চলছিলেন বিনিয়োগকারীরা। তবে আগের দিনের চেয়ে ২৩৫ সূচক বেশি নিয়ে সবুজ জোনে থেকেই লেনদেন শুরু করেছিল সেনসেক্স। সকালের দিকে ঢিমেতালে এগিয়ে চললেও দুপুরের পরে আচমকাই তেজি হয়ে ওঠে বাজার। ৬৬ হাজারের ঘর ছাড়িয়ে যায়। একসময়ে ৬৪২ পয়েন্টের বেশি বেড়ে গিয়েছিল সেনসেক্সের সূচক। কিন্তু যেমন ধূমকেতুর গতিতে চড়েছিল, তেমনই উল্কার গতিতে পতন ঘটে। শেষ বেলায় ধাক্কা খেয়ে ফের ৬৫ হাজারের ঘরে দাঁড়ায় সেনসেক্স। এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৬,১৫১.৬৫ পয়েন্ট। সর্বনিম্ন সূচক ছিল ৬৫,৫৭০.৩৮। শেষ পর্যন্ত বাজার বন্ধের সময়ে ৩২০.০৯ সূচক বেড়ে ৬৫,৮২৮.৪১ পয়েন্টে বন্ধ হয় সেনসেক্স। আর ১১৪.৭৫ পয়েন্ট বেড়ে ১৯,৬৩৮.৩০ সূচকে বন্ধ হয় নিফটি।

এদিন বাজারে মেটাল ও ফার্মা ক্ষেত্রের সঙ্গে জড়িত সংস্থাগুলির শেয়ারমূল্য ছিল আগের দিনের চড়া। গড়ে ২ শতাংশের মতো বেড়েছে শেয়ারমূল্য। মিডক্যাপ বেড়েছে ১.৩ শতাংশ।আর স্মলক্যাপের অন্তর্ভুক্ত সংস্থাগুলির শেয়ারদর বেড়েছে ০.৬ শতাংশ। সবচেয়ে বেশি চড়েছে হিন্দালকোর শেয়ারদর। ৫.৫৩ শতাংশ বেড়েছে শেয়ারমূল্য। রাম ধাক্কা খেয়েছে গৌতম আদানির মালিকাধীন আদানি এন্টারপ্রাইজেস। সংস্থার শেয়ারমূল্য কমেছে ২.৪৮ শতাংশ।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর