Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২৪২ সূচক বেড়ে ফের ৭১ হাজারের ঘরে পৌঁছল সেনসেক্স

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বিনিয়োগকারীদের মুখে হাসি ফিরিয়ে আনল শেয়ারবাজার। শুক্রবার একদিনে ২৪২ সূচক বেড়ে ফের ৭১ হাজারের গণ্ডিতে প্রবেশ করল সেনসেক্স। অন্যদিকে ৯৪ সূচক বেড়ে ২১,৩৪৯.৪০ পয়েন্ট নিয়ে বন্ধ হয়েছে নিফটি। তথ্য-প্রযুক্তি, ফার্মা, মেটাল এবং আবাসন শিল্পের সঙ্গে জড়িত সংস্থাগুলি শেয়ারবাজারে লাভের মুখ দেখেছে।

বুধবার বড়সড় পতনের ধাক্কা সামলে গতকাল বৃহস্পতিবার ঘুরে দাঁড়িয়েছিল শেয়ারবাজার।  ৭০,৮৬৫.১০ সূচক নিয়ে বন্ধ হয়েছিল সেনসেক্স। এদিন সকালে অবশ্য ৭১ হাজারের গণ্ডিতে দাঁড়িয়েই শুরু করেছিল লেনদেন। দুপুরের পরে খানিকটা নিচের দিকে নেমেছিল সূচক। পরে অবশ্য সেই ধাক্কা সামলে ওঠে। ২৪১.৮৬ সূচক বেড়ে ৭১,১০৬.৯৬ পয়েন্ট নিয়ে বন্ধ হয়। বাজারে এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৭১,২৫৯.৫৫ পয়েন্ট। আর সর্বনিম্ন সূচক ছিল ৭০,৭১৩.৩৬ সূচক। বিএসই মিডক্যাপ ইনডেক্স আগের দিনের চেয়ে .৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর স্মল ক্যাপ ইনডেক্স ১ শতাংশের মতো বেড়েছে।

এদিন বাজারে সবচেয়ে বেশি লাভের মুখ দেখেছে দেশের বৃহত্তম তথ্য-প্রযুক্তি সংস্থা উইপ্রো। সংস্থার শেয়ারদর বেড়েছে ৬.৬০ শতাংশের মতো। প্রতিটি শেয়ারের মূল্য বেড়েছে ২৮.৬৫ টাকা। গ্র্যাসিম ইন্ডাস্ট্রিজের শেয়ার দরে ধস নেমেছে। সংস্থার শেয়ার মূল্য একদিনে কমেছে ১.৮৯ শতাংশের কাছাকাছি। নিফটিতে তথ্য-প্রযুক্তি সংস্থার শেয়ার লাভের মুখ দেখলেও ব্যাঙ্কিং সেক্টরের শেয়ার মূল্য হ্রাস পেয়েছে। ডলারের তুলনায় টাকার মূল্য ১২ পয়সা বাড়াতেই এদিন শেয়ার বাজার খানিকটা চাঙ্গা হয়েছে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।

বাংলায় মুখ্যমন্ত্রী বাছাইয়ের দায়িত্ব পেলেন অমিত শাহ, অসমে নাড্ডা

কলকাতার পুলিশকর্তা শান্তনু সিংহর বিরুদ্ধে ‘লুক আউট’ নোটিস জারি ইডির

সমুদ্র সৈকতে অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে ঘনিষ্ঠ শাহরুখ, চলছে ‘কিং’-এর গানের শুটিং

মঙ্গলবার বিকেলে ইস্তফা দেবেন মমতা?

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী