তেজি শেয়ার বাজার, একদিনে ৮০৩ পয়েন্ট বেড়ে ৬৫ হাজারের কাছাকাছি সেনসেক্স

শুক্রবার বাজার খুলতেই অশ্বমেধের ঘোড়ার মতো ছুটতে শুরু করে সেনসেক্স ও নিফটি।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে শেয়ারবাজার। শুক্রবার সকালে বাজার খুলতেই সেনসেক্স ও নিফটির রেখচিত্র চড়তে শুরু করে। দুপুরেই সাড়ে ৬৪ হাজারের মাইলফলক পেরিয়ে ৬৫ হাজারের ঘরের দিকে এগোতে থাকে সেনসেক্স। ১৯ হাজারের ঘর পেরিয়ে সামনের দিকে ছুটতে শুরু করে নিফটিও। শেষ পর্যন্ত দিনের শেষে ৮০৩.১৪ সূচক বেড়ে ৬৪,৭১৮.৫৬ পয়েন্ট নিয়ে বন্ধ হয় সেনসেক্স। আর একদিনে ২১৩.৪৫ পয়েন্ট বেড়ে নিফটি বন্ধ হয়েছে ১৯,১৮৫.৫৫ পয়েন্টে। আর বাজারের তেজিভাবে বিনিয়োগকারীরা উ‍ৎসবে মেতে উঠেছেন। তাঁদের পকেট উপচে পড়েছে।

টানা তিনদিনের পতনের পরে গত মঙ্গলবার থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেছিল শেয়ারবাজার। পরের দিন বুধবারই সর্বকালীন রেকর্ড গড়ে ৬৪ হাজারের মাইলফলক স্পর্স করেছিল সেনসেক্স। পাসাপাশি নিফটিও ১৯ হাজারের মাইলফলক পেরিয়ে গিয়েছিল। যদিও দিনের শেষে সেনসেক্স থেমেছিল ৬৩ হাজার ৯১৫ দশমিক ৪২ পয়েন্টে আর নিফটি বন্ধ হয়েছিল ১৮,৯৭২.১০ পয়েন্টে। বৃহস্পতিবার ঈদের জন্য বন্ধ ছিল লেনদেন। শুক্রবার বাজার খুলতেই অশ্বমেধের ঘোড়ার মতো ছুটতে শুরু করে সেনসেক্স ও নিফটি। শেয়ারবাজারে এদিন সেনসেক্সের সর্বোচ্চ সূচক ছিল ৬৪,৬৬৮.৫৮ পয়েন্ট আর সর্বনিম্ন ৬৪,০৬৮.৪৪  পয়েন্ট। আর নিফটির সর্বোচ্চ সূচক ছিল ১৯,২০১.৭০ পয়েন্ট, সর্বনিম্ন ১৯,০২৪.৬০ পয়েন্ট।

এদিন শেয়ারবাজারে বড়সড় লাভের মুখ দেখেছে ব্যাঙ্ক, তথ্য-প্রযুক্তি ও মোটরগাড়ি উ‍ৎপাদনের সঙ্গে জড়িত সংস্থাগুলি। তিন ক্ষেত্রে জড়িত সংস্থাগুলির শেয়ার দর বেড়েছে গড়ে দুই শতাংশের বেশি। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা, হিরো মোটরকর্প, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, ইনফোসিসের শেয়ার লাভ করেছে। সেনসেক্সের সর্বকালীন রেকর্ড গড়ার দিনে লোকসানের মুখ দেখতে হয়েছে গৌতম আদানির মালিকাধীন আদানি এন্টারপ্রাইজেস, গ্রাসিম ইন-ডাস্ট্রিজ ও এইচডিএফসি লাইফের মতো সংস্থাকে।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের